ঢাকা ১০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

২পাংশার বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া উৎসব–২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন

আনন্দ-উচ্ছ্বাস ও ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমিক পাংশার আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া উৎসব–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করা হয় এবং ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকালে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মনজুর রহমান মিঞা। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশে সহায়ক বলে উল্লেখ করেন।

উৎসবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষকবৃন্দ মো. আবু ইউসুফ, মো. কামরুজ্জামান, মো. মিজানুর রহমান, নাসিমা রেজাউল, রুমা আক্তার, রুনা, আকরাম হোসেন, আবু মুসা ও সাকি আহম্মেদ। আয়োজনে তাঁদের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ মো. শওকত আলী সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. শহিদুর রহমান (অবসরপ্রাপ্ত), সাবেক বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, পাংশা সরকারি কলেজ; মো. তোফাজ্জেল হোসেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ড. মোতাহার হোসেন কলেজ, হাবাসপুর, পাংশা, রাজবাড়ী; এবং মো. একরামুল হক ফকিহ, হোগলাডাঙ্গী এম আই কামিল মাদ্রাসা, কালুখালী, রাজবাড়ী।

দুই দিনব্যাপী এ উৎসবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও মনোমুগ্ধকর পরিবেশনায় পুরো স্কুল ছিল উৎসবের আমেজে ভরপুর।

শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অভিভাবক ও অতিথিরা এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

২পাংশার বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া উৎসব–২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন

আপডেট সময় ০৭:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬