ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষ বিজয়ী ডা: মোঃ আব্দুস সালামের শপথ গ্রহণ

প্রথম ধাপে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টা নাগাদ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
ঠাকুরগাঁও-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা: মোঃ আব্দুস সালাম (ধানের শীষ প্রতীকের প্রার্থী) শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩,৪০,০৪৯ জন। সর্বমোট প্রদত্ত ভোট ২,৪৮,৩৮৮টি, যা মোট ভোটারের ৭৩.০৪ শতাংশ। এর মধ্যে বৈধ ভোট ২,৪২,৭১১টি এবং বাতিল ভোট ৫,৬৭৭টি।
প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ধানের শীষ প্রতীকের ডা: মোঃ আব্দুস সালাম পেয়েছেন ১,২১,০১৭ ভোট (৪৯.৮৬%), আর দাঁড়িপাল্লা প্রতীকের মোঃ আব্দুল হাকিম পেয়েছেন ১১৫,৭০৭ ভোট (৪৭.৬৭%)। ফলে ডা: মোঃ আব্দুস সালাম ৫,৩১০ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
শপথ গ্রহণের পর নবনির্বাচিত এমপি বলেন, “ঠাকুরগাঁও-২ আসনের জনগণ যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। এলাকার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করে জনগণের প্রত্যাশা পূরণ করব।”
নিয়ম অনুযায়ী, শপথ গ্রহণের পরের পর্যায়ে জামায়াতে ইসলামী থেকে নির্বাচনে অংশ নেওয়া বিজয়ী প্রার্থীরা তাদের শপথ গ্রহণ করবেন।
উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানের খবরে ঠাকুরগাঁও-২ আসনে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষ বিজয়ী ডা: মোঃ আব্দুস সালামের শপথ গ্রহণ

আপডেট সময় ০৬:৫৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬