ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

ঠাকুরগাঁওয়ে গরম পানি দিয়ে স্ত্রীর মুখমণ্ডল ঝলসানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ের পাটুয়াপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী নার্গিস বেগম (২৫)-এর মুখমণ্ডলে গরম পানি পড়ার অভিযোগ উঠেছে তার স্বামী সোলেমান আলীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাটুয়াপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে সোলেমান আলীর সঙ্গে তার স্ত্রী নার্গিস বেগমের কথা কাটাকাটির একপর্যায়ে রান্নার সময় ফুটন্ত গরম পানি নার্গিসের মুখে পড়ে যায়। এতে তার মুখমণ্ডল ঝলসে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
অভিযোগের বিষয়ে সোলেমান আলী বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে গরম পানি নিক্ষেপ করেননি; অসাবধানতাবশত এটি ঘটে গেছে।
ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

ঠাকুরগাঁওয়ে গরম পানি দিয়ে স্ত্রীর মুখমণ্ডল ঝলসানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আপডেট সময় ০৬:৫১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬