ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

পীরগঞ্জে নতুন এমপির শপথ: উন্নয়নের মডেল উপজেলা গড়ার অঙ্গীকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪ রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জনতার রায়ে নির্বাচিত হয়ে আজ ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে পীরগঞ্জবাসীর প্রত্যাশা ও উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হলো।

নবনির্বাচিত সংসদ সদস্য পেশাগতভাবে উপজেলার বহুল আলোচিত ব্যয়বহুল দৃষ্টিনন্দন আলতাফ নগর জামে মসজিদের খতিব এবং পীরগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি উপজেলার মিঠিপুর ইউনিয়নের দুরা মিঠিপুর গ্রামের মাওলানা আজিজুর রহমান ও মাতা আসেনা বেগমের পুত্র । ১৯৭৪ সালের ১ মার্চ তিনি জন্মগ্রহণ করেন।

শপথ গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন,
“মহান আল্লাহ তায়ালা আমাকে সম্মান দিয়েছেন, পীরগঞ্জবাসী আমাকে তাদের সেবক হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি এ আমানত রক্ষা করতে চাই সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে। দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে পীরগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,
“উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। যুবসমাজের কর্মসংস্থান, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং ধর্মীয়-নৈতিক মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলাই হবে আমার অগ্রাধিকার।

তিনি বলেন,পীরগঞ্জকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”
নবনির্বাচিত এমপি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন,
“আমি আপনাদের প্রতিনিধি, আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই। সমালোচনা ও পরামর্শকে স্বাগত জানাই। আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ পীরগঞ্জ গড়ে তুলি।”

পীরগঞ্জবাসী আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে এলাকায় উন্নয়নের গতি আরও বেগবান হবে এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

পীরগঞ্জে নতুন এমপির শপথ: উন্নয়নের মডেল উপজেলা গড়ার অঙ্গীকার

আপডেট সময় ০৬:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬