ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

মনোহরগঞ্জে উপজেলায় আম গাছে মুকুল ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স – হাসপাতাল ভবনের সামনে আম গাছে মুকুল ছড়াচ্ছে।এখন ভোর মানেই অন্যরকম এক অনুভূতি, শিশিরভেজা বাতাসে মিশে থাকে আমের মুকুলের মিষ্টি ঘ্রাণ । বাড়ির আঙিনা, রাস্তার ধারে, পুকুরপাড় কিংবা বিস্তীর্ণ বাগান—সবখানেই গাছের ডালভর্তি হলদে-সবুজ মুকুলের সমারোহ। ঋতুরাজ বসন্ত যেন আগেভাগেই জানিয়ে দিচ্ছে—মধুমাস আর দূরে নয়, কিছুদিন পরেই রসাল আমে রঙিন হবে চারদিক। সকালের কোমল রোদে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, অনেক গাছেই পাতার চেয়ে মুকুল বেশি। বাতাসে ভেসে বেড়ানো সেই সুবাসে চারপাশ মৌ মৌ করছে। স্থানীয়দের বিশ্বাস, এমন মুকুল মানেই ভালো ফলনের আভাস। গ্রামবাংলার আম মানেই এক আবেগের নাম। বাংলা সাহিত্যে এলে মনে পড়ে জসীম উদ্দিন-এর অমর পঙ্‌ক্তি—ঝড়ের দিনে মামার বাড়ির আম কুড়াতে সুখ । মহেশপুরের গ্রামগুলোতে এখন প্রত্যাশা ঝড়ের নয়, বরং অনুকূল আবহাওয়ায় ভরে উঠুক আমের ডাল, ঝরে না পড়ুক সম্ভাবনার মুকুল। মধুমাসের পূর্ণ স্বাদ পেতে এখনো কিছুটা সময় বাকি। কিন্তু তার আগেই মুকুলের ঘ্রাণে রঙিন হয়ে উঠেছে মনোহরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নের বাড়ির আঙ্গিনায়,পুকুরপাড়, রাস্তায়, বিভিন্ন অফিসের সামনে বসত ঘরের পাশে টিনের চাল ও ছাদের উপর । বসন্তের এই সুবাস যেন আগাম সুখের বার্তা—ডালে ডালে ঝুলবে রসাল আম, আর সেই আম ঘিরেই প্রাণ ফিরে পাবে গ্রামবাংলার অর্থনীতি ও স্বপ্ন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

মনোহরগঞ্জে উপজেলায় আম গাছে মুকুল ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ

আপডেট সময় ০২:৫০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬