ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম ট্রাম্পের যোগাযোগের চেষ্টা উপেক্ষা কিমের, বাড়াচ্ছেন পারমাণবিক অস্ত্রের মজুত অবসরের এক দিন আগে পদোন্নতি, পরদিন এমডির পদে আবেদন চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর আঞ্চলিক পরিচালক পদে সমর্থন চাইতে ঢাকায় ভুটানের সাবেক প্রধানমন্ত্রী মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ পঞ্চগড়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ময়মনসিংহে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাঙ্গাবালীতে ব্যাপক প্রস্তুতি

  • শা্ওন হোসেন
  • আপডেট সময় ১০:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৮৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। আর মাত্র একদিন বাকি, আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। একই সঙ্গে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চলছে ভোটগ্রহণের প্রস্তুতি। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটগ্রহণের সকল সরঞ্জাম প্রিসাইডিং অফিসারদের কাছে বিতরণ করা হয়েছে।

এবারের নির্বাচনে রাঙ্গাবালী উপজেলায় ৬টি ইউনিয়নের ৩৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার জন্য এবার নেওয়া হয়েছে প্রযুক্তির সহায়তা। প্রতিটি কেন্দ্রে রয়েছে সিসিটিভি ক্যামেরা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে থাকবে বডি-ওয়ার্ন ক্যামেরা। কঠোর নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছে পুরো উপজেলাকে। এখানে মোতায়েন করা হয়েছে নৌবাহিনীর ১০১ জন সদস্য, কোস্টগার্ডের ৯০ জন সদস্য, পুলিশের ১২৩ জন সদস্যসহ আনসার সদস্যদের। এছাড়াও নির্বাচনে মাঠপর্যায়ে তদারকির দায়িত্বে থাকবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠু করতে তারা বদ্ধপরিকর। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন।

এবারের নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপি থেকে এবিএম মোশারেফ হোসেন, ১১ দলীয় জোট (খেলাফত মজলিস) থেকে ডা. জহির উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোস্তাফিজুর রহমান

উপজেলার বাইরে থাকা কর্মজীবী লোকজন ইতোমধ্যে ভোট প্রদানের জন্য বাড়িতে এসে পৌঁছেছেন। রাঙ্গাবালীতে এখন পর্যন্ত কোনো নির্বাচনীয় সহিংসতার ঘটনা ঘটেনি। সাধারণ মানুষের মাঝে ভোটে অংশগ্রহণের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাঙ্গাবালীতে ব্যাপক প্রস্তুতি

আপডেট সময় ১০:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬