ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কুমিল্লায় ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও পোশাক জব্দ করেছে বিজিবি হ্যারি কেইনকে ডিফেন্সে নামানো ভুল ছিল, টুখেলের সমালোচনায় ট্রাম্প আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের কারাদণ্ড  কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার পরীক্ষা কক্ষে নকলের মহোৎসব! ভিডিও ভাইরাল সাদুল্লাপুরে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ বেরোবির ওয়েবসাইটে মিলছে না শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য, বাড়ছে শিক্ষার্থীদের ভোগান্তি জুলাই গণঅভ্যুত্থান: তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাঙ্গাবালীতে ব্যাপক প্রস্তুতি

  • শা্ওন হোসেন
  • আপডেট সময় ১০:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। আর মাত্র একদিন বাকি, আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। একই সঙ্গে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চলছে ভোটগ্রহণের প্রস্তুতি। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটগ্রহণের সকল সরঞ্জাম প্রিসাইডিং অফিসারদের কাছে বিতরণ করা হয়েছে।

এবারের নির্বাচনে রাঙ্গাবালী উপজেলায় ৬টি ইউনিয়নের ৩৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার জন্য এবার নেওয়া হয়েছে প্রযুক্তির সহায়তা। প্রতিটি কেন্দ্রে রয়েছে সিসিটিভি ক্যামেরা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে থাকবে বডি-ওয়ার্ন ক্যামেরা। কঠোর নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছে পুরো উপজেলাকে। এখানে মোতায়েন করা হয়েছে নৌবাহিনীর ১০১ জন সদস্য, কোস্টগার্ডের ৯০ জন সদস্য, পুলিশের ১২৩ জন সদস্যসহ আনসার সদস্যদের। এছাড়াও নির্বাচনে মাঠপর্যায়ে তদারকির দায়িত্বে থাকবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠু করতে তারা বদ্ধপরিকর। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন।

এবারের নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপি থেকে এবিএম মোশারেফ হোসেন, ১১ দলীয় জোট (খেলাফত মজলিস) থেকে ডা. জহির উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোস্তাফিজুর রহমান

উপজেলার বাইরে থাকা কর্মজীবী লোকজন ইতোমধ্যে ভোট প্রদানের জন্য বাড়িতে এসে পৌঁছেছেন। রাঙ্গাবালীতে এখন পর্যন্ত কোনো নির্বাচনীয় সহিংসতার ঘটনা ঘটেনি। সাধারণ মানুষের মাঝে ভোটে অংশগ্রহণের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাঙ্গাবালীতে ব্যাপক প্রস্তুতি

আপডেট সময় ১০:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬