ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

ঋতু পরিবর্তনে শিশুর যত্ন নেবেন যেভাবে

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৩১ বার পড়া হয়েছে

শীত বিদায় নিচ্ছে প্রকৃতি থেকে। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। তবে রাতের দিকে আবার হুট করে কমেও যাচ্ছে অনেকটা। প্রকৃতির এমন খামখেয়ালি আচারণের সঙ্গে আমাদের শরীর মানিয়ে নিতে নানারকম লড়াই করে। এদিকে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের তুলনায় খানিকটা বেশি নাজুক থাকে বলে এসময় তারা খুব দ্রুতই অসুখ-বিসুখের শিকার হয়ে থাকে। ঋতু পরিবর্তনের এই সময়ে আপনার বাড়ির ক্ষুদে সদস্যটির সুস্থতা নিশ্চিত করার জন্য কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে-

পোশাক
শীতে শিশুকে যেসব ভারী পোশাক পরিয়েছেন, এসময় সেগুলো তুলে রাখতে হবে। এর বদলে খুব বেশি পাতলা কিংবা মোটা নয়, এমন পোশাক বেছে নিতে হবে। কারণ শীত পুরোপুরি বিদায় হয়নি, আবার রাতের দিকে তাপমাত্রাও অনেকটা কমে যায়। রাতে শিশুর যেন ঠান্ডা লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। সম্ভব হলে শিশুকে দিনে পাতলা পোশাক এবং রাতের দিকে ভারী পোশাক পরাতে হবে।

খাবার
ঋতু পরিবর্তনের এই সময়ে শিশুর খাবারের দিকে খেয়াল রাখতে হবে। কারণ শিশুরা বুঝতে পারে না যে তাদের শরীরের জন্য কোনটি ভালো আর কোনটি ক্ষতিকর। তারা যেকোনো মুখরোচক খাবার দেখলেই খাওয়ার জন্য বায়না ধরতে পারে। কিন্তু এসময় শিশুদের বাইরের খাবার একদমই খেতে দেওয়া যাবে না। বাড়িতে তৈরি নানা ধরনের পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করুন। এতে তার সুস্থ থাকা সহজ হবে।

ঘুম
শিশুর ঘুমের দিকেও খেয়াল রাখতে হবে। শিশুরা অনুকরণ করতে পছন্দ করে। যদি আপনি বেশি রাত করে ঘুমাতে যান, তাহলে শিশুরও সেই অভ্যাস হবে। তাই বড়দের অভ্যাস পরিবর্তন করা জরুরি। রাতে যতটা সম্ভব দ্রুত ঘুমাতে যেতে হবে। এতে শিশুরও স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস গড়ে উঠবে। শিশুকে যতটা সম্ভব স্ক্রিন থেকে দূরে রাখবেন। বেশি সময় স্ক্রিনের সামনে থাকলে তা শিশুর ঘুমে প্রভাব ফেলতে পারে। ঘুম ভালো না হলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়বে। তাই এদিকে খেয়াল রাখুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

ঋতু পরিবর্তনে শিশুর যত্ন নেবেন যেভাবে

আপডেট সময় ০১:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬