সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

চ্যাটজিপিটির অনুবাদের নতুন টুলে থাকছে যেসব সুবিধা

ওপেনএআই প্ল্যাটফর্ম ‘চ্যাটজিপিটি ট্রান্সলেট’ নামক একটি নতুন টুল চালু করেছে, যা ব্যবহারকারীদের একই লেখাকে ভিন্নভাবে অনুবাদ করার সুযোগ প্রদান করবে। এই টুলের মাধ্যমে সহজেই যেকোনো ভাষার লেখা ৫০টিরও বেশি ভাষায় অনুবাদ করা সম্ভব হবে।

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, নতুন টুলটি গুগল ট্রান্সলেটরের মতো কাজ করে, তবে এর কার্যকারিতায় কিছু পার্থক্য রয়েছে। ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি ট্রান্সলেট টুলটি মূলত ওয়েব সংস্করণে চালু হয়েছে। যদিও চ্যাটজিপিটিতে আগে থেকেই ভাষার অনুবাদের সুবিধা ছিল, তবে এই টুলটি বিশেষভাবে আলাদা এবং ব্যবহারকারীরা এটি ভিন্নভাবে ব্যবহার করতে পারবেন।

এই টুলে, ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী অনুবাদের ভাষার ধরন নির্বাচন করতে পারবেন। যেমন, ব্যবসায়িক বা আনুষ্ঠানিক ভঙ্গিতে, শিশুদের জন্য উপযোগী ভাষায় অথবা শিক্ষামূলক উদ্দেশ্যে লেখা অনুবাদ করতে পারবেন। এর মানে, চ্যাটজিপিটি ট্রান্সলেট টুলটি শুধু ভাষা পরিবর্তনই নয়, বরং বার্তার উদ্দেশ্য এবং পাঠকের ধরনকে গুরুত্ব দিয়ে অনুবাদ করে।

এখন পর্যন্ত, টুলটি তিন ধরনের অনুবাদ প্রদানের ঘোষণা দিয়েছে, যদিও ছবি অনুবাদের সুবিধা এখনও উপলব্ধ নয়। বর্তমানে ডেস্কটপ সংস্করণে শুধুমাত্র লিখিত টেক্সট অনুবাদ করা যাবে। ডকুমেন্ট, হাতের লেখা, ওয়েবসাইট বা সরাসরি চ্যাটের অনুবাদ এখনো অন্তর্ভুক্ত করা হয়নি।

এছাড়া, ওপেনএআই সম্প্রতি ‘ফরম্যাটিং ব্লকস’ নামে একটি নতুন পরিষেবা চালু করেছে, যা একটি ছোট এডিটর টুলবার। এটি চ্যাটজিপিটির রিচ টেক্সট অংশে যেমন ই-মেইল বা লেখার খসড়ায় লেখার কোনও অংশ সিলেক্ট করলে অটোমেটিক্যালি চালু হয়ে ব্যবহারকারীদের দ্রুত সম্পাদনার সুযোগ দেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

চ্যাটজিপিটির অনুবাদের নতুন টুলে থাকছে যেসব সুবিধা

আপডেট সময় ০২:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬