ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা

মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন মুন্সীগঞ্জে-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী, জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। মনোনয়ন ফিরে পাওয়ায় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। বিগত ১৭ বছর হামলা-মামলা, জেল-জুলুমের শিকার মো. মহিউদ্দিন ধানের শীষ প্রতীক পাবেন বলে আশা নেতাকর্মীদের।

এর আগে গত ২ জানুয়ারি দুপুরে মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নূরমহল আশরাফী।

এসময় মুন্সীগঞ্জ (সদর-গজারিয়া) উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনের যাচাই-বাছাই শেষে এক শতাংশ ভোটের তালিকায় সিরিয়াল নম্বর গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়। পরে মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন মো. মহিউদ্দিন আহমেদ।
সূত্র জানায়, গতকাল শনিবার সকালে ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে মো. মহিউদ্দিনের দায়েরকৃত আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এসময় প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী আপত্তি দাখিল করে তাকে ঋণখেলাপি হিসেবে প্রমাণ করার চেষ্টা করেন।

অথচ আপত্তিতে যে ঋণের কথা উল্লেখ করা হয়েছে, সেই ঋণ মহিউদ্দিন নেননি। তিনি ওই ঋণ গ্রহণকারীর জিম্মাদার ছিলেন। সেই ঋণ পরিশোধও করেছে ঋণ গ্রহীতা সেই মর্মে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ক্লিয়ারেন্স দিয়েছেন। সে অনুযায়ী মো. মহিউদ্দিনের নির্বাচনে কোনো বাধা নেই।

মো. মহিউদ্দিন বলেন, আমাদের দলের চেয়ারম্যান বলেছেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন, আমি সে আশাই আছি। আমার বিশ্বাস, দল আমাকে ধানের শীষ দিবে। তা নাহলে আমার এলাকার জনগণের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা

আপডেট সময় ০৭:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬