ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে অটোভ্যান ছিনতাই, ভ্যানসহ একজন গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরোধে বেরিয়ে এলো কাস্টমস কর্মকর্তা লিপি ও তার ভাই এনামুলের সম্পদের চাঞ্চল্যকর তথ্য বরগুনার গৌরীচন্নায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক তারেক রহমান গর্তে পড়েছেন, তাঁকে পড়তে দাও: নাসীরুদ্দীন পাটওয়ারী টিনের চালের পানি পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবকের ডেমোক্র্যাটদের ঠেকাতে আগাম প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সেনাপ্রধান কর্তৃক বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা উন্নয়ন ও জনসেবার বার্তা নিয়ে তাড়াইলে জেলা প্রশাসক সোহানা নাসরীন

ইউনাইটেড আইগ্যাস এলপিজির আয়োজনে ‘আঁকো বাবার শখের দোকান’

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:৪১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৭৭৬ বার পড়া হয়েছে

ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড আয়োজিত ‘আঁকো বাবার শখের দোকান’ চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সন্তানের চোখে বাবার দোকান কেমন! ‘আঁকো বাবার শখের দোকান’ শীর্ষক একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড। যেখানে তাদের ব্যাবসায়িক রিটেইলারদের সন্তানরা এঁকেছিল তাদের বাবার দোকানটি। রঙ তুলির আঁচড়ে প্রাণবন্ত উপস্থাপন ছিল চোখে পড়ার মতো।

সারাদেশ থেকে এলপিজি রিটেইলারদের সন্তানরা পাঠিয়েছিল তাদের চিত্রকর্ম এবং সেখান থেকে ২ দফা পরীক্ষণের মাধ্যমে ১২ জনের চিত্রকর্ম সিলেকশন হয় এবং এই চিত্রকর্ম আইগ্যাস ইউনাটেড এর ২০২৬ সালের ক্যালেন্ডারে ব্যবহার করা হয়।

বাবা-মা সহ ১২ জন বিজয়ীকে ইউনাইটেড গ্রুপের হেড অফিস প্রাঙ্গণে আমন্ত্রণ জানানো হয় পুরষ্কার গ্রহণের জন্য। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের সিইও হারুন ওর্তাজ, সিএফও ওসমান চেলিক এবং জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব সেলস শওকত ওসমান জামিল। বিশেষ অতিথি হিসেবে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র চেয়ারম্যান প্রফেসর মুস্তাফিজুল হক উপস্থিত ছিলেন। শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি এবং রিটেইলার দের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক সৃষ্টিই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে অটোভ্যান ছিনতাই, ভ্যানসহ একজন গ্রেপ্তার

ইউনাইটেড আইগ্যাস এলপিজির আয়োজনে ‘আঁকো বাবার শখের দোকান’

আপডেট সময় ০৭:৪১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬