ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

তুরস্কে ১২২ কোরআনের হাফেজকে সংবর্ধনা

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৬৮০ বার পড়া হয়েছে

তুরস্কের বুরদুর প্রদেশে ১২২জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়। বুরদুর প্রাদেশিক মুফতি কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হিফজ কোর্স শেষে তারা এ সাফল্য অর্জন করেন।

বুরদুরের একটি ইনডোর স্পোর্টস হলে আয়োজিত এ অনুষ্ঠানে শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তুরস্কের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়ে প্রস্তুত করা একটি স্লাইডশো প্রদর্শন করা হয়। এরপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা এগিয়ে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুরদুরের গভর্নর তুলায় বাইদার বিলগিহান কোরআনের হাফেজ শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, বিশ্বের বহু অঞ্চলে আমাদের ভাই-বোনদের ওপর নিপীড়ন চলছে এবং তারা কঠিন সংগ্রাম করে চলেছেন, আমরা এর প্রত্যক্ষ সাক্ষী। এই সংগ্রামে দৃঢ় মনোবল নিয়ে টিকে থাকতে হলে কোরআনের বাণী থেকে বিচ্যুত হওয়া যাবে না এবং জীবনের পথনির্দেশক হিসেবে হৃদয়ে কোরআনকে ধারণ করতে হবে।

অনুষ্ঠানে কোরআন হিফজের আধ্যাত্মিক ও শিক্ষাগত গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এই ১২২ শিক্ষার্থীর সাফল্য তাদের ধর্মীয় ও শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতে তারা সমাজে কোরআনের আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষ দোয়া করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

তুরস্কে ১২২ কোরআনের হাফেজকে সংবর্ধনা

আপডেট সময় ০৫:২৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬