ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের

বগুড়ায় বাতিলের পর ঢাকায় বৈধতা পেল মান্নার মনোনয়নপত্র

ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা নিয়ে তৈরি হয়েছে এক নাটকীয় পরিস্থিতি। একই হলফনামা ব্যবহার করলেও বগুড়া-২ আসনে তার মনোনয়নপত্র বাতিল হলেও ঢাকা-১৮ আসনে তা বৈধ বলে রায় দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এর ঠিক আগের দিন বগুড়ার রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন।

বগুড়া-২ আসনে বাতিলের কারণ হিসেবে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছিলেন, মান্নার হলফনামায় ফৌজদারি মামলার তথ্য উল্লেখ করা হয়নি, সম্পদ বিবরণীর ফরম জমা দেওয়া হয়নি এবং এফিডেভিট সম্পাদনের এক দিন পর তিনি স্বাক্ষর করেছেন—যা নির্বাচনী বিধির লঙ্ঘন।

ঢাকায় মনোনয়নপত্র বৈধ হওয়ার পর মাহমুদুর রহমান মান্না বলেন, ‘‘বগুড়ায় প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আমি আপিল করব। প্রার্থিতা বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাজ হওয়া উচিত নয়, বরং প্রার্থীদের সহায়তা করাই তাদের মূল দায়িত্ব।’’

রাজনৈতিক সমীকরণের বিষয়ে তিনি জানান, যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে বিএনপি তাকে বগুড়া-২ আসনে সমর্থন দিয়েছে। তবে ঢাকা-১৮ আসনে মনোনয়নপত্র জমা দেওয়াটা তার ‘একান্ত ব্যক্তিগত’ সিদ্ধান্ত। এ সময় তিনি যুগপৎ আন্দোলনের শরিকদের জোটবদ্ধ থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

বগুড়ায় বাতিলের পর ঢাকায় বৈধতা পেল মান্নার মনোনয়নপত্র

আপডেট সময় ০৭:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬