ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের

ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়া ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান। তবে রিটার্নিং কর্মকর্তার এই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার কথা জানিয়েছেন তাসনিম জারা।

শনিবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম নথিপত্র পর্যালোচনা শেষে ডা. তাসনিম জারার মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, ‘‘আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং নির্বাচন কমিশনে আপিল করব।’’

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা ও আসন ভাগাভাগির সিদ্ধান্তের বিরোধিতা করে গত ২৭ ডিসেম্বর দল থেকে পদত্যাগ করেন ডা. তাসনিম জারা। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে দল ছাড়ার ঘোষণা দিয়ে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থাকার কথা জানিয়েছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

আপডেট সময় ১২:২৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬