ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বাংলাদেশে যাত্রা শুরু করছে বিশ্বখ্যাত ‘হোস্টিং ডটকম’

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৬৯১ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

বাংলাদেশের প্রযুক্তি বাজারে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘হোস্টিং ডটকম’। আগামী ১৪ জানুয়ারি রাজধানীর হোটেল শেরাটনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এই ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির দ্রুত বিকাশ এবং ফ্রিল্যান্সিং খাতের সম্ভাবনার কথা মাথায় রেখে এই সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। হোস্টিং ডটকমের মূল লক্ষ্য হলো স্থানীয় প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপদ ও স্কেলেবল হোস্টিং সেবা নিশ্চিত করা। বিশেষ করে ওয়ার্ডপ্রেস ও ওপেন সোর্স প্রযুক্তির মাধ্যমে ডেভেলপার, এজেন্সি এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বিশ্বমানের সেবা এখন হাতের নাগালেই পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বৈশ্বিক শীর্ষ কর্মকর্তা, দেশের খ্যাতনামা প্রযুক্তি বিশেষজ্ঞ এবং ইন্ডাস্ট্রি লিডাররা উপস্থিত থাকবেন। আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন (কি-নোট স্পিচ), প্যানেল ডিসকাশন এবং নেটওয়ার্কিং সেশনের ব্যবস্থা রাখা হয়েছে। আগ্রহী পেশাজীবীরা নির্দিষ্ট লিংকের মাধ্যমে নিবন্ধন করে এই আয়োজনে অংশ নিতে পারবেন।

হোস্টিং ডটকমের বাংলাদেশ অপারেশন ম্যানেজার ইমরান হোসেন বলেন, ‘‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো আন্তর্জাতিক হোস্টিং কোম্পানি সরাসরি তাদের কার্যক্রম শুরু করছে। এটি আমাদের প্রযুক্তি খাতের জন্য একটি বড় মাইলফলক। এর ফলে গ্রাহকরা এখন থেকে স্থানীয় মুদ্রায় বা টাকায় আন্তর্জাতিক মানের সেবা নিতে পারবেন। আমরা সেবার মূল্য সাধারণের সাধ্যের মধ্যে রাখার পাশাপাশি এই খাতে কর্মসংস্থান তৈরিতেও ভূমিকা রাখব।’’

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেব দে লেমোস বলেন, ‘‘গত ২০ বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি ওপেন সোর্স টুল কীভাবে ডিজিটাল উদ্যোক্তাদের জীবন বদলে দিতে পারে। বাংলাদেশেও সেই ইতিবাচক পরিবর্তনের হাওয়া লেগেছে। ঢাকার এই যাত্রা কেবল একটি উদ্বোধন নয়, বরং উচ্চগতির ইন্টারনেট সেবায় একটি টেকসই ইকোসিস্টেম তৈরির সূচনা।’’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বাংলাদেশে যাত্রা শুরু করছে বিশ্বখ্যাত ‘হোস্টিং ডটকম’

আপডেট সময় ০৪:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬