ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ চা দোকানির অ্যাকাউন্টে জুয়ার কোটি টাকা, তিন দিনেই লেনদেন ২ কোটি ২৬ লাখ আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান এনসিপির নেতৃত্বের ওপর ক্ষোভ, পদত্যাগ করলেন সামান্তা শারমিন শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি বালু বিক্রির উৎসব, ইউএনও জহিরুল আলমের সহযোগিতার অভিযোগ ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, ভাঙা ঘরে মানবেতর জীবন

সুইজারল্যান্ডের বারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড: অন্তত ৪০ জনের মৃত্যু

ছবি- সংগৃহীত

সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা শহরে আনন্দের মুহূর্ত নিমেষেই রূপ নিল ভয়াবহ বিষাদে। শহরের একটি বিলাসবহুল বারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

সিএনএন ও বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১টার পর শহরের ‘লাক্সারি কনস্টেলেশন’ বারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বারের ভেতরে থাকা মানুষের মধ্যে চরম আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়।

স্থানীয় পুলিশ মুখপাত্র গায়েতাঁ লাথিওঁ জানান, দুর্ঘটনার সময় ভবনের ভেতরে শতাধিক মানুষ অবস্থান করছিলেন। তিনি বলেন, ‘‘অনেক মানুষ আহত হয়েছেন এবং দুঃখজনকভাবে বহু মানুষ মারা গেছেন।’’ তবে পুলিশ বা সুইস কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করেনি।

এদিকে সুইস দৈনিক ‘লে নুভেলিস্ত’ তাদের সূত্রের বরাতে জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ৪০ এবং আহতের সংখ্যা প্রায় ১০০ হতে পারে। অপর একটি সুইস দৈনিক ‘ব্লিক’ ঘটনাস্থলে উপস্থিত এক চিকিৎসকের বরাতে জানিয়েছে, নিহতের সংখ্যা ডজনখানেক হতে পারে।

ভয়াবহ এই দুর্ঘটনার পর সুইস সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার জন্য একটি রিসেপশন সেন্টার ও জরুরি হেল্পলাইন চালু করেছে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ ও আগুনের সূত্রপাত খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

সুইজারল্যান্ডের বারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড: অন্তত ৪০ জনের মৃত্যু

আপডেট সময় ০৩:৫৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬