ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

নতুন বছরের শুরুতেই নওগাঁয় ডিবি পুলিশের হানা, ৭ কেজি গাঁজাসহ আটক ১

নতুন বছর ২০২৬-এর শুরুতেই মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে নওগাঁ জেলা পুলিশ। বছরের শেষ রাত অর্থাৎ ৩১ ডিসেম্বর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আটককৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (৩১)। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার চকমথুরা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল বুধবার রাত ১০টার দিকে বদলগাছি থানাধীন থুপশহর গ্রাম এলাকায় অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রমজান আলীর বাড়ির সামনে দিয়ে এক ব্যক্তি মাথায় চটের বস্তা নিয়ে মাদক পাচার করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সাদ্দাম হোসেন কৌশলে পাশের সামছুলের কলাবাগানের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে ডিবি পুলিশের চৌকস দল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরে তার সঙ্গে থাকা চটের বস্তা তল্লাশি করে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘‘২০২৬ সালের শুরু থেকেই জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। নওগাঁকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর এবং এ কাজে সমাজের সকল পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

নতুন বছরের শুরুতেই নওগাঁয় ডিবি পুলিশের হানা, ৭ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট সময় ১১:১৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬