সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৭০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের আকাশে চলতি হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

এ উপলক্ষে রবিবার সন্ধ্যা সোয়া ৫টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য পর্যালোচনা শেষে রজব মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, রজব থেকে রমজান পর্যন্ত সময়সূচি চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয়। রজব মাস শেষ হলে শাবান মাস তার নিজস্ব চাঁদ দেখার মাধ্যমে শুরু হয় এবং এরপর রমজানের চাঁদ দেখা গেলে পবিত্র রমজান মাস শুরু হয়। সাধারণত রজব শুরুর প্রায় দুই চান্দ্র মাস পর রমজান আসে, তবে চূড়ান্ত তারিখ নির্ভর করে চাঁদ দেখার ওপর। রজব মাসের ২৬ তারিখের রাত মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মহিমান্বিত রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) মেরাজে গমন করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হিসেবে নিয়ে আসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

আপডেট সময় ০৭:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫