সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

ফিরেছেন কামিন্স, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে আরও যারা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৯:২০:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে

প্রায় ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার খুব কাছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় অ্যাশেজ টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, ১৫ জনের দলের নেতৃত্বে এই পেসার।

জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি কামিন্স। ইনজুরির কারণে লম্বা বিরতির পর ৩২ বছর বয়সী পেসার এবার অ্যাডিলেডে খেলার অপেক্ষায়। ২-০ তে সিরিজে এগিয়ে থেকে ১৭ ডিসেম্বর তৃতীয় ম্যাচ খেলবে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার স্কোয়াডে আর তেমন চমক নেই। ইনজুরি নিয়েও উসমান খাজা এই দলে আছেন। একাদশে ফেরার অপেক্ষায় এই ব্যাটার। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার বেউ ওয়েবস্টার ও অভিজ্ঞ স্পিনার নাথান লিয়ন। ব্রিসবেন টেস্টে তারা একাদশে ছিলেন না।

পেসার ঝাই রিচার্ডসন অ্যাডিলেডে অস্ট্রেলিয়ান দলের সঙ্গে যোগ দিবেন। ব্রিসবেনে সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের জার্সিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ডানহাতি পেসার। ইনজুরি থেকে ভালোভাবে সেরে উঠলে সিরিজের শেষ দিকে তাকে মাঠে নামানোর কথা ভাবছেন নির্বাচকরা।

অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বেউ ওয়েবস্টার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

ফিরেছেন কামিন্স, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে আরও যারা

আপডেট সময় ০৯:২০:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫