ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে তদন্তের মুখে পড়ছেন ফিফা সভাপতি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

এবারই প্রথমবারের মতো শান্তি পুরস্কার দিয়েছে ফিফা। আর সেই পুরস্কার উঠেছে ডোনাল্ড ট্রাম্পের হাতে। গত ৫ ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে এই পুরষ্কার তুলে দেওয়া হয় ট্রাম্পের হাতে। তবে এর পর থেকেই অনেকে ট্রাম্পকে পুরস্কার দেওয়ার সমালোচনা করছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পুরস্কার দেওয়ায় বিতর্কের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে ফুটবলের সর্বোচ্চ সংস্থার রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গ করেছেন বলেও অভিযোগ উঠেছে।

ফিফার নৈতিকতা কমিটিকে সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চালানোর অনুরোধ জানানো হয়েছে। মানবাধিকার সংস্থা ‘ফেয়ারস্কোয়ার’ একটি অভিযোগপত্রে লিখেছে, ‘ইনফান্তিনো ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার স্পষ্টভাবে চারটি নিয়ম ভেঙেছেন।’

‘একজন দায়িত্বে থাকা রাজনৈতিক নেতাকে এ ধরনের পুরস্কার দেওয়া নিজেই ফিফার নিরপেক্ষতার নীতির একটি স্পষ্ট লঙ্ঘন। ফিফা সভাপতি সংস্থার লক্ষ্য, কৌশলগত দিকনির্দেশনা, নীতি বা মূল্যবোধ একতরফাভাবে ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখেন না।’-আরো যোগ করা হয়েছে।

এর আগে পুরস্কার গ্রহণ করে ট্রাম্প বলেন, ‘পৃথিবী এখন অনেক নিরাপদ স্থান। এটা সত্যি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। আমরা লাখ লাখ জীবন বাঁচিয়েছি, যেমন- কঙ্গোর উদাহরণ দেওয়া যায়। ভারত ও পাকিস্তানের যুদ্ধও শুরু হওয়ার আগেই থামানো হলো। জিয়ান্নি অসাধারণ কাজ করেছে। টিকিট বিক্রিতে আপনি রেকর্ড গড়েছেন। এটা ফুটবল ও আপনার জন্য দারুণ ব্যাপার।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে তদন্তের মুখে পড়ছেন ফিফা সভাপতি

আপডেট সময় ০৯:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫