ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফিটনেস স্ক্রিনিং ও ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন জবি ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ফিটনেস স্ক্রিনিং ও ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রোববার (২ নভেম্বর) শহীদ সাজিদ ভবনের নিচ তলায় ক্যাম্পের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক, শারীরিক, পেশাগত ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ এই ফিটনেস কর্মসূচির আয়োজন করা হয়।

দায়িত্বরত চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রাথমিকভাবে শিক্ষার্থীদের ঘাড়, কাঁধ, হাঁটু, পা এবং ব্যাকপেইনের চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসা নিতে আসা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ ব্যাচের শিক্ষার্থী আদিব বলেন, বাহিরে এই ধরনের চিকিৎসা নেওয়া অনেক সময়সাপেক্ষ ব্যাপার। ক্যাম্পাসে যেহেতু এই ধরনের একটি সুন্দর আয়োজন করা হয়েছে তাই এখানে চিকিৎসা নিতে আসছি। এতে সময়ের অনেক সাশ্রয় হচ্ছে। ছাত্রদলকে ধন্যবাদ এরকম একটি আয়োজন করার জন্য।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে বড় কোনো হসপিটাল নেই, সেহেতু সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এর আগেও আমরা মেডিকেল ক্যাম্প করেছি। আজকে আমরা ছয়টি সেবা নিশ্চিত করার জন্য ফিটনেস কার্যক্রম পরিচালনা করছি। শিক্ষার্থীদের যাদের ঘাড়, কাঁধ, হাঁটু, পা এবং ব্যাকপেইনের সমস্যা আছে তাদের বিভিন্ন বুথের মাধ্যমে সেবা প্রদান করছি।
এ সময় উপস্থিত ছিলেন- শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, জাফর আহম্মেদ, মোস্তাফিজুর রহমান রুমিসহ অন্যান্য নেতাকর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ফিটনেস স্ক্রিনিং ও ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন জবি ছাত্রদলের

আপডেট সময় ০৫:২৪:১০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫