ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঢাবির কলা ভবনের লিফট যেন মৃত্যুকূপ!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের পূর্ব অংশের লিফট যেন মৃত্যুকূপ। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও মিলেনি কোনো সাড়া, নেওয়া হয়নি উদ্যোগ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কলা ভবনের এই অংশের লিফটটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় লিফটে নারী শিক্ষার্থীরা ছিলেন। এর আগেও বেশ কয়েকবার শিক্ষার্থীরা লিফটের ভেতরে দুর্ঘটনার শিকার হন। এমনকি এক নারী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এ বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, আমাদের এই লিফটের পেছনে অনেক অর্থ ব্যয় করা হয়েছে তারপরও আবার এটি এমন সমস্যা করা উদ্বেগজনক, আমরা এটা উচ্চতর প্রশাসনকে জানিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে।

বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আকাশ শাহ বলেন, এই লিফটির জন্য টানা চার মাস ডিন থেকে প্রক্টর, প্রক্টর থেকে ভিসি– এমন কোনো দুয়ারে নেই যাইনি, এরপর দিল সামান্য একটা বাজেট তাও লিফটি পরিবর্তন করেনি, হালকা একটু মেরামত করে আবার চালিয়ে দিল। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন লাশ দেখার আগ পর্যন্ত কোনো বিষয়ে টনক নড়ে না। ইংরেজি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ঢাবির কলাভবনের এই লিফট বিকল হওয়া এখন নিত্যদিনের ঘটনা। ঢুকলেই একটা আতঙ্ক নিয়ে ঢুকতে হয়। একটি ভালো মানের লিফট লাগানো এখন অপরিহার্য হয়ে গেছে। এভাবে অবহেলা করলে একদিন বড় রকমের দুর্ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয় এই দায় এড়াতে পারবে না। আর আমি নিজেই পাঁচ তলা সিঁড়ি দিয়ে যাই তাও লিফট ইউজ করি না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত

ঢাবির কলা ভবনের লিফট যেন মৃত্যুকূপ!

আপডেট সময় ০৮:১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫