ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জাবি ছাত্রকে মারধর, ৭ বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা

  • জাবি প্রতিনিধি
  • আপডেট সময় ০১:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৬২৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রকে সেলফি পরিবহনের বাসের হেলপার মারধর করার ঘটনায় ৭টি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বাসগুলো আটক করেন তারা।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সাফায়েত। তিনি একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জানান, বাসটি ঢাকাগামী যাত্রি কম থাকায় আর ঢাকা যাবে না জানায়। পরবর্তীতে ড্রাইভার মাঝপথে যাত্রীদের নামিয়ে দিতে চেষ্টা করে। কিন্তু মাঝপথে নামতে না চাওয়াতে গাড়ির কর্মচারীরা তার গায়ে হাত তুলে। পরবর্তীতে নবীনগরের দিকে অন্য গাড়ির হেলপার-ড্রাইভাররাও যাত্রীদের ওপরে চড়াও হয়। এই ঘটনায় একজন রেডিও কলোনির এক যাত্রী মাথায় আঘাত পায়। যাকে এনাম মেডিকেল কলেজে পাঠানো হয়। তারপর ক্যাম্পাসের মূল ফটকে আসার পর তার সহপাঠীদের সহযোগিতায় ৭টি বাস আটক করা হয়।

এই বিষয়ে সেলফি পরিবহনের এক অফিস স্টাফ বলেন, ‘শুনেছি আমাদের একটি বাস এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে। এর পর শিক্ষার্থীরা কয়েকটি বাস আটকে রেখেছে। আমরা ঘটনার সঙ্গে জড়িত হেলপারকে শনাক্ত করার চেষ্টা করছি।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। বৃহস্পতিবার বাস মালিকপক্ষ আসবেন বলে জেনেছি। তারা এলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

জাবি ছাত্রকে মারধর, ৭ বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা

আপডেট সময় ০১:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫