ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনে হেরে দেশ ছাড়লেন বলসোনারো, পরিবারকে ভিসা দেবে যুক্তরাষ্ট্র ডিএসসিসির জোন-৯ এ জালিয়াতি চক্রের মূল হোতা নুরুল ইসলাম, টাকার বিনিময়ে মিলছে ভুয়া জন্মসনদ ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব, ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস বগুড়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগে বিধি লঙ্ঘনের অভিযোগ, আপত্তি ইউজিসির সংখ্যাগরিষ্ঠতা না পেলে কী হবে নেতানিয়াহু ও বিরোধীদের? বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকা ওয়াসায় ক্যাটাগরি পরিবর্তনের নামে কোটি কোটি টাকার বাণিজ্য অনুমোদন ছাড়াই প্ল্যান্ট চালুর পায়তারা, জ্বালানি বিভাগে সুপার পেট্রোকেমিক্যালের তদবির দিরাইয়ের ওসির বিরুদ্ধে নির্যাতন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ কুরিয়ার অফিস থেকে পার্সেল নেওয়ার চেষ্টা, পুলিশ সদস্য গ্রেপ্তার

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় করা মামলায় ১৬তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এদিন প্রথমে সাক্ষ্য দেন সানি মৃধা। তিনি জানান, গণঅভ্যুত্থানের সময় তার পায়ে পাঁচটি গুলি লেগেছিল। সাক্ষ্য দেওয়ার সময় তিনি ওই ঘটনার দায়ীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে বুধবার (২৯ অক্টোবর) মামলার ২০তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। পরে ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করে। এরও আগে, ২১ অক্টোবর সাক্ষ্য দেন এএসপি এনায়েত ও শহীদ বায়োজিদ বোস্তামীর ভাই কারিমুল। তাদেরও জেরা করেন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা। সব মিলিয়ে এখন পর্যন্ত আলোচিত এ মামলায় ২১ জন সাক্ষ্য দিয়েছেন।

গত বছর ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয়জন নিহত হন। পরবর্তীতে তাদের মরদেহ পুলিশ ভ্যানে তুলে পুড়িয়ে ফেলার অভিযোগ ওঠে। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জন এ মামলার আসামি। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার আটজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে, চট্টগ্রামের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। সকালে আসামির উপস্থিতিতে আদালত এ আদেশ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে হেরে দেশ ছাড়লেন বলসোনারো, পরিবারকে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে

আপডেট সময় ১২:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫