ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটির সঙ্গে এডিইউএসটির সমঝোতা স্মারক সই

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডিইউএসটি) বাংলাদেশের স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই) এবং রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটির স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে এ সমঝোতা স্মারকটি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে স্বাক্ষর করেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের এসডিআইয়ের চিফ অপারেটিং অফিসার সোয়েব সাজ্জাদ খান এবং নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটির এসডিআইয়ের কান্ট্রি ডিরেক্টর এস. এম. আব্দুর রব।

এই অংশীদারিত্বের লক্ষ্য শিক্ষার্থী, পেশাজীবী এবং আগ্রহী শিক্ষার্থীদের (লার্নারদের) জন্য রাশিয়ান ভাষা ও অন্যান্য পেশাগত দক্ষতা প্রশিক্ষণের সুযোগ তৈরি করা। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও সংস্কৃতির বিনিময় বাড়বে, পাশাপাশি যোগাযোগ, কর্মসংস্থান ও আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া আরও গভীর হবে।

অনুষ্ঠানে অতিথিরা এডাস্ট–এসডিআই ভাষা কেন্দ্রের উদ্বোধন করেন। এই কেন্দ্রের মাধ্যমে পাঁচটি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হবে, যার মধ্যে জাপানি ভাষায় দক্ষতা অর্জনের বিশেষ সুযোগ থাকবে।

‘ইলিশ ফর ওয়ার্ক’ নামের কার্যক্রমটি গত আগস্ট মাসে শুরু হয়েছে। অন্য ভাষাগুলোর প্রশিক্ষণ দেশে ও বিদেশে শিক্ষার্থীদের কর্মসংস্থানে ভাষাগত দক্ষতা অর্জনে সহায়তা করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– এডিইউএসটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, এসডিআইয়ের আন্তর্জাতিক কর্মসূচি সমন্বয়কারী শামসুল আরিফিন সোহেল এবং নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটির সরদার ইরিনা ও সরদার নওয়াজিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটির সঙ্গে এডিইউএসটির সমঝোতা স্মারক সই

আপডেট সময় ০৪:০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫