ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৬৬৫ বার পড়া হয়েছে

বলিউডের গণ্ডি পেরিয়ে অবশেষে দক্ষিণী সিনেমায় অভিষেক হলো অভিনেত্রী সোনাক্ষী সিনহার। তার প্রথম তেলুগু ছবি ‘জাটধারা’-এর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। ক্যারিয়ারের এক নতুন পথে হেঁটে সোনাক্ষী জানিয়েছেন, তার এই প্রথম অভিজ্ঞতা ভীষণই আলাদা এবং চ্যালেঞ্জিং ছিল।

জানা গেছে, ‘জাটধারা’ ছবিতে ‘ধনপিশাচিনী’ নামের এক ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে সোনাক্ষীকে। সম্প্রতি ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেত্রী। এই চরিত্রে তাকে কাস্ট করার জন্য তিনি পরিচালক ও নির্মাতাদের ধন্যবাদ জানান। সোনাক্ষী বলেন, ‘আমি এর আগে যে সমস্ত চরিত্রে অভিনয় করেছি, এটি তার মধ্যে সবচেয়ে আলাদা। একজন অভিনেতার সফলতা হলো বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করা। কঠিন ভূমিকায় নিজেকে মেলে ধরা। এই সুযোগটা পেয়ে আমি সত্যিই ভীষণ গ্রেটফুল।’

এই চরিত্র নিয়ে সোনাক্ষীর প্রত্যাশা আকাশছোঁয়া। তার কথায়, ‘আমি আমার অভিনয় সত্ত্বার আরও একটি নতুন দিক খুঁজে পাব। পর্দায় এমন একটি চরিত্রে আমাকে দেখে দর্শক কী প্রতিক্রিয়া দেন, সেটা দেখার অপেক্ষায় আছি।’ স্ত্রীর ক্যারিয়ারের এই নতুন বাঁক নিয়ে খুশি জাহির ইকবালও। সোনাক্ষীর স্বামী জাহির বলেন, ‘অভিনেত্রী হিসেবে সোনাক্ষীর তুলনা নেই। সে দারুণ অভিনয় করে। এই ছবিতেও নিজের সেরাটা দিয়েছে বলে আমি আশা করছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর

আপডেট সময় ১০:৫৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫