ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

৭ দিনে কত আয় করল রাশমিকা-আয়ুষ্মানের ছবি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৬৭০ বার পড়া হয়েছে

দক্ষিণী অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী রাশমিকা মান্দনা অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘থামা’ মুক্তির পর বক্স অফিসে এক সপ্তাহ হয়েছে। আর এই এক সপ্তাহে ছবিটি শুধু বক্স অফিসেই নয়, ম্যাডক হরর কমেডি ইউনিভার্স এর সম্মিলিত আয়ের ক্ষেত্রেও এক নতুন রেকর্ড তৈরি করেছে।

যদিও ভারতীয় বক্স অফিসে প্রথম দিনের মতো আর অন্যদিনগুলোতে সর্বোচ্চ আয় করতে পারেনি ‘থামা’। তবুও বিশ্বব্যাপী কালেকশনের নিরিখে ছবিটি ইতোমধ্যে ১০০ কোটির গণ্ডি পেরিয়ে এক বিশাল সাফল্য অর্জন করেছে।

গত মঙ্গলবার মুক্তি পাওয়ার পর ‘থামা’র প্রথম দিনের কালেকশন ছিল ২৪ কোটি যা এখন পর্যন্ত ছবিটির সর্বোচ্চ একদিনের আয় হিসেবে বিবেচিত। তবে, দ্বিতীয় দিন থেকেই আয়ে খানিকটা ছন্দপতন দেখা যায়। দ্বিতীয় দিনে ১৮.৬ কোটি, তৃতীয় দিনে ১৩ কোটি এবং চতুর্থ দিনে ১০ কোটি টাকা আয়ের পর পঞ্চম দিনে আবার খানিকটা বৃদ্ধি দেখা যায়।

মোট আয়ের হিসাবে, ভারতীয় বক্স অফিসে ‘থামা’ এক সপ্তাহে ৯৫.৫৫ কোটি টাকা সংগ্রহ করেছে। বিশ্বব্যাপী কালেকশনের দিক থেকে ছবিটি ইতোমধ্যে ১৪০ কোটি টাকারও বেশি আয় করেছে এবং ১৫০ কোটি টাকার পথে দ্রুত এগিয়ে চলেছে।

এই সাফল্যের হাত ধরে ‘থামা’ মোট আয়ের দিক থেকে আয়ুষ্মান খুরানার ১২তম ১০০ কোটি আয়ের ছবিতে পরিণত হয়েছে, যা নিঃসন্দেহে অভিনেতার ভক্তদের জন্য এক দারুণ সুখবর। একই সঙ্গে, এটি ম্যাডক হরর কমেডি ইউনিভার্স এর সম্মিলিত আয়কে ১০০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করতে সাহায্য করেছে।

‘স্ত্রী ২’ (৬২৭.৫০ কোটি), ‘স্ত্রী’ (১২৯.৬৭ কোটি), ‘মুঞ্জিয়া’ (১০৭ কোটি) এবং ‘ভেড়িয়া’ (৬৫.৮৪ কোটি)-এর সঙ্গে ‘থামা’র ৯৫.৫৫ কোটি টাকা যোগ হয়ে ম্যাডক হরর কমেডি ইউনিভার্স এর মোট আয় প্রায় ১০২৫ কোটি টাকায় পৌঁছেছে।

মোট আয়ের দিক থেকে ‘থামা’ এর আগে মুক্তিপ্রাপ্ত ‘মুঞ্জিয়া’র (১৩১.২৬ কোটি টাকা) মোট আয়কে ছাড়িয়ে গেলেও, শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ব্লকবাস্টার ছবি ‘স্ত্রী’-এর (১৮০ কোটি টাকা) আয়কে এখনও অতিক্রম করতে পারেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

৭ দিনে কত আয় করল রাশমিকা-আয়ুষ্মানের ছবি

আপডেট সময় ০৯:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫