ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

৭ দিনে কত আয় করল রাশমিকা-আয়ুষ্মানের ছবি?

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৭৩১ বার পড়া হয়েছে

দক্ষিণী অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী রাশমিকা মান্দনা অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘থামা’ মুক্তির পর বক্স অফিসে এক সপ্তাহ হয়েছে। আর এই এক সপ্তাহে ছবিটি শুধু বক্স অফিসেই নয়, ম্যাডক হরর কমেডি ইউনিভার্স এর সম্মিলিত আয়ের ক্ষেত্রেও এক নতুন রেকর্ড তৈরি করেছে।

যদিও ভারতীয় বক্স অফিসে প্রথম দিনের মতো আর অন্যদিনগুলোতে সর্বোচ্চ আয় করতে পারেনি ‘থামা’। তবুও বিশ্বব্যাপী কালেকশনের নিরিখে ছবিটি ইতোমধ্যে ১০০ কোটির গণ্ডি পেরিয়ে এক বিশাল সাফল্য অর্জন করেছে। গত মঙ্গলবার মুক্তি পাওয়ার পর ‘থামা’র প্রথম দিনের কালেকশন ছিল ২৪ কোটি যা এখন পর্যন্ত ছবিটির সর্বোচ্চ একদিনের আয় হিসেবে বিবেচিত। তবে, দ্বিতীয় দিন থেকেই আয়ে খানিকটা ছন্দপতন দেখা যায়। দ্বিতীয় দিনে ১৮.৬ কোটি, তৃতীয় দিনে ১৩ কোটি এবং চতুর্থ দিনে ১০ কোটি টাকা আয়ের পর পঞ্চম দিনে আবার খানিকটা বৃদ্ধি দেখা যায়।

মোট আয়ের হিসাবে, ভারতীয় বক্স অফিসে ‘থামা’ এক সপ্তাহে ৯৫.৫৫ কোটি টাকা সংগ্রহ করেছে। বিশ্বব্যাপী কালেকশনের দিক থেকে ছবিটি ইতোমধ্যে ১৪০ কোটি টাকারও বেশি আয় করেছে এবং ১৫০ কোটি টাকার পথে দ্রুত এগিয়ে চলেছে। এই সাফল্যের হাত ধরে ‘থামা’ মোট আয়ের দিক থেকে আয়ুষ্মান খুরানার ১২তম ১০০ কোটি আয়ের ছবিতে পরিণত হয়েছে, যা নিঃসন্দেহে অভিনেতার ভক্তদের জন্য এক দারুণ সুখবর। একই সঙ্গে, এটি ম্যাডক হরর কমেডি ইউনিভার্স এর সম্মিলিত আয়কে ১০০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করতে সাহায্য করেছে। ‘স্ত্রী ২’ (৬২৭.৫০ কোটি), ‘স্ত্রী’ (১২৯.৬৭ কোটি), ‘মুঞ্জিয়া’ (১০৭ কোটি) এবং ‘ভেড়িয়া’ (৬৫.৮৪ কোটি)-এর সঙ্গে ‘থামা’র ৯৫.৫৫ কোটি টাকা যোগ হয়ে ম্যাডক হরর কমেডি ইউনিভার্স এর মোট আয় প্রায় ১০২৫ কোটি টাকায় পৌঁছেছে। মোট আয়ের দিক থেকে ‘থামা’ এর আগে মুক্তিপ্রাপ্ত ‘মুঞ্জিয়া’র (১৩১.২৬ কোটি টাকা) মোট আয়কে ছাড়িয়ে গেলেও, শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ব্লকবাস্টার ছবি ‘স্ত্রী’-এর (১৮০ কোটি টাকা) আয়কে এখনও অতিক্রম করতে পারেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

৭ দিনে কত আয় করল রাশমিকা-আয়ুষ্মানের ছবি?

আপডেট সময় ০৭:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫