সংবাদ শিরোনাম ::
জন্মদিনের আনন্দের একদিন পরই জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যু মাদকমুক্ত ফুলবাড়ী উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে জনসচেতনামূলক শোভাযাত্রা ১৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা জনগণের টাকা আর পাচার হতে দেবো না : প্রধানমন্ত্রী ৪২ রানে ৬ উইকেট হারিয়ে কঠিন বিপদে বাংলাদেশ এনবিআর কর্মকর্তা সম্পদের পাহাড় গড়ে হাজার কোটি টাকা লুট করে পালালেন শহিদুল যমুনা অয়েলে গণবদলি নিয়ে আলোচনা, তালিকায় নেই আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
এসএম ফরহাদ

ফ্যাসিবাদী আ. লীগের যাত্রা শুরু হয়েছিল ২৮ অক্টোবর শিবিরের রক্ত দিয়ে

  • ঢাবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বলেছেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালের ২৮ অক্টোবর আমাদের রক্ত দিয়ে, আর শেষ হয়েছিল আমাদের নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ আয়োজিত ২৮ অক্টোবর প্রেক্ষিত : লাশতন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান— শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমি মনে করি আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর প্রথম টার্গেট করেছিল ছাত্রশিবিরকে। সেদিন থেকেই আমাদের অসংখ্য ভাইকে শহীদ করা হয়েছে, আহত করা হয়েছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদের শেষ পদক্ষেপ ছিল আমাদের নিষিদ্ধ ঘোষণা করা। আমি গর্বিত যে আজ যাদের তারা শত্রু ভেবেছিল, সেই ছাত্ররাই আজ দেশের প্রতিটি ক্যাম্পাসে স্বাগত পাচ্ছে।

ফরহাদ বলেন, আওয়ামী লীগের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বাসনা আজ কবরস্থ হয়েছে প্রতিটি ক্যাম্পাসে। শিক্ষার্থীরা এখন সব ট্যাগ, অপপ্রচার ছুঁড়ে ফেলে সত্যটা জানতে পেরেছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ২০১৩ থেকে ২০১৫ সালের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তখন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন সংগঠন আন্দোলনে থাকলেও কিছু পক্ষ সে আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন হিসেবে উপস্থাপন করেছিল। পরে যখন আওয়ামী লীগ বিনা নির্বাচনে ক্ষমতায় আসে, তখন তারা সেই বয়ান ব্যবহার করে নিজেদের ক্ষমতাকে বৈধতা দেয়।

শেষে ফরহাদ বলেন, ফ্যাসিবাদ এবং অন্যায়ের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ আমাদের শক্তি দিন যেন আমরা শিক্ষার্থীদের পাশে থেকে তাদের জন্য কাজ করতে পারি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনের আনন্দের একদিন পরই জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যু

এসএম ফরহাদ

ফ্যাসিবাদী আ. লীগের যাত্রা শুরু হয়েছিল ২৮ অক্টোবর শিবিরের রক্ত দিয়ে

আপডেট সময় ০৭:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫