ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীবিদ্বেষী মন্তব্য করে তুমুল বিতর্কে সালমান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৬২৭ বার পড়া হয়েছে

‘বিগ বস’-এর ১৯তম মৌসুম বেশ জমে উঠলেও অন্য আসরের মতো এবার সালমান খানের পক্ষে নেই দর্শকমহল। চলতি মৌসুমে বেশ কয়েকবার বেফাঁস মন্তব্য করে দর্শকমহলের বিরাগভাজন হয়েছেন সঞ্চালক।

তবে এবার বেশ বড় বিতর্কে ফাঁসলেন ভাইজান। ‘বিগ বস’ প্রতিযোগী ফারহানা ভাটকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন সালমান। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ‘বিগ বস’-এর এক পর্বে আশনূর কৌর তার সহ-প্রতিযোগী ফারহানা ভাট সম্পর্কে সালমানের কাছে অভিযোগ করেন। আশনূরের দাবি, ‘ফারহানা নেতিবাচকতা ছড়াচ্ছে। বিগ বসের ঘরের বাইরেও কি ফারহানা এ রকমই?’

এ কথায় সায় দিয়ে ব্যঙ্গাত্মকভাবে সালমান বলেন, ‘ফারহানার যখন বিয়ে হবে, তখন পরিবারের লোক পাত্রী হিসেবে ওর খোঁজখবর নেবে, ও কেমন? তখন কী বলবে, ওহ, এই মেয়ে তো গালি দেয়! ঝগড়া করে। প্লেট ভাঙে, ঘরের বউ হিসেবে এ রকম মেয়েই দরকার! আমাদের ছেলের জন্য এ রকম শান্তশিষ্ট মেয়ে প্রয়োজন! যে ছেলের সঙ্গে বিয়ে হবে, তার জীবন তো বরবাদ হয়ে যাবে।

ভাইজানের মন্তব্য ছড়িয়ে পড়তেই তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমানের সমালোচনা করে অনেকেই তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘একটু স্বাধীনচেতা, দৃঢ়, বলিষ্ঠ স্বভাবের নারী হলেই সহ্য করতে পারেন না সালমান। হিনা থেকে গওহর, রুবিনা, প্রিয়াঙ্কা; এখন ফারহানাকে আক্রমণ করলেন। কেউ কেউ বললেন, ‘এত বড় মাপের নারীবিদ্বেষী মানুষ দেখিনি আগে।’ বিতর্কের ঝড় বয়ে গেলেও সালমানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

নারীবিদ্বেষী মন্তব্য করে তুমুল বিতর্কে সালমান

আপডেট সময় ০৩:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫