ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্রসফায়ার মন্তব্য ঘিরে বিতর্ক, নতুন আইজিপি নিয়োগে আলোচনায় ৩ কর্মকর্তা কুমিল্লায় ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকাসহ পিকআপ আটক ইউপি নির্বাচনে অনিয়ম ঠেকাতে সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাড়ি ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা: ৫ জনের বিরুদ্ধে চার্জশিট চলে গেলেন চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম ঊর্ধ্বমুখী সূচকে চলছে পুঁজিবাজারের লেনদেন রাবি শিক্ষকের সঙ্গে অসদাচরণের অভিযোগ ছাত্রদল নেতা বুলবুলের বিরুদ্ধে মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ জনকে কারাদণ্ড পেট্রোবাংলার পরিচালক মাহবুব আলমের বিরুদ্ধে অনিয়ম ও বদলি বাণিজ্যের অভিযোগ রোববার নতুন বেতনকাঠামোয় বেতন, অনিশ্চিত বর্ধিত অর্থ

বিএফভি’র সভাপতি জাহাঙ্গীর হোসেনের ১৭ ব্যাংক হিসাব ফ্রিজপিইএ

শত শত কোটি টাকা পাচারের অভিযোগ থাকায় বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড এলাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফভিপিইএ) সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১৭ ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
আজ (সোমবার) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আসাদুজ্জামান অভিযোগ সংশ্লিষ্ট এস এম জাহাঙ্গীর ও তার স্বার্থ সংশ্লিষ্ট এসব ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, জাহাঙ্গীরের বিরুদ্ধে কৃষিপণ্য রপ্তানির নামে ইনভয়েসিং করে শত শত কোটি টাকা মানিলন্ডারিংসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান পর্যায়ে পাওয়া তথ্য উপাত্তে অভিযোগসংশ্লিষ্ট ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নামে কিছু ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে।

হিসাবগুলোয় বর্ণিত অর্থ যেকোনো সময় উত্তোলন করে হস্তান্তর, রূপান্তর স্থানান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। মানিলন্ডারিং অপরাধে অনুসন্ধানের শেষ পর্যন্ত এসব অর্থের কোনোরূপ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর বন্ধ করা প্রয়োজন। বিধায়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে এযাবৎ পাওয়া ব্যাংক হিসাবগুলো অবিলম্বে ফ্রিজ (অবরুদ্ধ) করা আবশ্যক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রসফায়ার মন্তব্য ঘিরে বিতর্ক, নতুন আইজিপি নিয়োগে আলোচনায় ৩ কর্মকর্তা

বিএফভি’র সভাপতি জাহাঙ্গীর হোসেনের ১৭ ব্যাংক হিসাব ফ্রিজপিইএ

আপডেট সময় ০৪:৫২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫