ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

পাকিস্তানে নিষিদ্ধ হলেন সালমান খান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৬৫০ বার পড়া হয়েছে

বেশ কিছুদিন আগে পাকিস্তান ও বেলুচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে মন্তব্য করে তুমুল বিতর্কের মুখে পড়েন বলিউড তারকা সালমান খান। সেই মন্তব্যের জের ধরে এবার সালমান খানের বিরুদ্ধে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ‘সিডিউল-৪’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান সরকার।
ভারতীয় গণমাধ্যম মিড-ডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের এই তালিকা ‘ব্ল্যাক লিস্ট’ হিসেবে পরিচিত। এ তালিকায় সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদের নাম থাকে।

এই তালিকায় ফেলা হয়েছে সালমানকে।
এর আগে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘জয় ফোরাম ২০২৫’-এ একসঙ্গে হাজির ছিলেন বলিউড তারকা সালমান খান, শাহরুখ খান ও আমির খান। আলোচনা চলছিল মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে।

কথোপকথনের মাঝে সালমান খান বলেন, ‘এখন যদি এখানে (সৌদি আরবে) কোনো হিন্দি ছবি মুক্তি দেওয়া হয়, সেটা সুপারহিট হবে।
তামিল, তেলুগু বা মালয়ালম সিনেমাও শত কোটি রুপির ব্যবসা করবে, কারণ, এখানে অনেক দেশের মানুষ কাজ করছেন। এখানে বেলুচিস্তান থেকে এসেছে, আফগানিস্তান থেকে এসেছে, পাকিস্তান থেকেও এসেছে—সবাই এখানে কাজ করছে।’
সালমানের এই মন্তব্যে পাকিস্তান সরকারের একাংশ ক্ষোভ প্রকাশ করে। কারণ, তিনি বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেন, যা পাকিস্তানের কাছে সংবেদনশীল ও বিতর্কিত বিষয়।

সালমান খানের এই মন্তব্যে পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও ভারতীয় সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বেশিরভাগ নেটিজেন বলছেন, সালমানের বক্তব্য ‘ভুল ব্যাখ্যা’ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

পাকিস্তানে নিষিদ্ধ হলেন সালমান খান

আপডেট সময় ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫