ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

স্কুলের বাচ্চাদের চকোলেট কিনে দিলেন বাপ্পারাজ

সুনামগঞ্জে যাওয়ার সময় পথে একটা বিরতি দিলেন বাপ্পারাজ। চা খাচ্ছিলেন আর সেই সময় স্কুলও টিফিনের বিরতি দিল। কলকল করে সব বাচ্চা বের হয়ে এলো। একসঙ্গে অনেকগুলো বাচ্চা এসে তাদের পাশে ভিড় জমাল। এরপর বাপ্পারাজ সবাইকে চকোলেট কিনে দিলেন। সবাই মহা খুশি। এই পুরো খবরটা জানালেন অভিনেতা ফারুক আহমেদ। কেননা, তিনিও সেখানেই ছিলেন।

ফারুক নিজের ফেসবুকে লিখেছেন, গত ১৯ অক্টোবর আমি আর বাপ্পারাজ যাচ্ছিলাম সিলেট থেকে সুনামগঞ্জ। চা পানের বিরতিতে আমরা থামলাম রাস্তার পাশে চায়ের দোকানে। দোকানের পাশে প্রাইমারি স্কুল। টিফিনের ঘণ্টা পড়ার পর ছোট ছোট ছেলে-মেয়েরা কলকল করতে করতে ক্লাসরুম থেকে বেরিয়ে এলো।
আমরা তখন চা-বিস্কুট খাচ্ছি।

ফারুক আহমেদ বলেন, আমাদের দেখে তারা পাশে এসে দাঁড়াল। অবাক হয়ে আমাদের দেখছে। বাপ্পা ভাই ওদের জিজ্ঞেস করলেন, কী খাবে তোমরা? বাচ্চারা চুপ করে রইল। বাপ্পা ভাই তখন সবাইকে বললেন, যার যা ইচ্ছা খাও।
তারপরও বাচ্চার কেউ কিছু নিল না।

বাপ্পারাজ সবাইকে চকোলেট হাতে হাতে দিয়ে দিলেন— এমনটাই জানিয়ে ফারুক বলেন, বাপ্পা ভাই তখন নিজেই দোকানে সাজানো কৌটা থেকে বড় বড় চকোলেট বের করে এক এক করে সবার হাতে তুলে দিলেন। বললেন— খাও, তোমাদের সবাইকে আমি চকোলেট খাওয়ালাম। তারপর ফটোসেশন। স্কুলের বাচ্চাদের খুশিতে তখন চোখমুখ চকচক করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী

স্কুলের বাচ্চাদের চকোলেট কিনে দিলেন বাপ্পারাজ

আপডেট সময় ০৪:২২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫