ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই : আফরোজা খানম কালিহাতীতে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধর, চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে রিজভীর বক্তব্য ‘মিথ্যা’, সালমান শাহর মৃ’ত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০ বাংলাদেশিকে বিএসএফ নিয়ে যাওয়ায় ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী মারা গেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বাবা পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

জ্যামে আটকে সালমান, দ্রুত শুটিংয়ে পৌঁছাতে ছুটলেন অপরিচিতের বাইকে!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৬২৩ বার পড়া হয়েছে

লাদাখে টানা পঁয়তাল্লিশ দিন শুটিংয়ের পর এখন মুম্বাইতে জোর কদমে চলছে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিং। ইতিমধ্যে শুটিংয়ে যোগ দিয়েছেন ভাইজান।
কিন্তু মুম্বাইয়ের যানজট কাটিয়ে সময়মতো গন্তব্যে পৌঁছানো বেশ কঠিন। এবার এই যানজটে আটকালেন স্বয়ং ভাইজান।

এদিকে সময় বয়ে যাচ্ছে, শুটিংয়ে পৌঁছাতে হবে সময়মতো। আর সেজন্য মাঝরাস্তায় নিজের গাড়ি থেকে নেমে অপরিচিত এক তরুণের বাইকে লিফট নিলেন সালমান। আর তাতেই সময়মতো সেটে পৌঁছান তিনি।
যদিও সুপারস্টারের নিরাপত্তার কথা মাথায় রেখে সেই বাইকের পিছু নিতে ভোলেননি নিরাপত্তারক্ষীরা।

এক সাধারণ তরুণের বাইকে করে মুম্বাইয়ের রাজপথে ছুটেছেন হয়েছেন সালমান আর তার পিছনে প্রায় উড়ে আসছে তার নিরাপত্তারক্ষীরা। এই দৃশ্য কল্পনা করলেও মনে হয় যে কোনও ছবির দৃশ্যকে হার মানাবে।
তবে নিজের গন্তব্যে অর্থাৎ স্টুডিও অবধি পৌঁছানো পর্যন্ত নিজের পরিচয় দেননি সালমান। বাইকের চালক ওই তরুণ তখন জানেন না যে তিনি কাকে নিয়ে যাচ্ছেন।

মুখ ঢেকে স্টুডিওতে পৌঁছানোর পরই নিজের পরিচয় দেন ভাইজান। আর তা জানার পর সেি তরুণ অবাক।
শুটিং ফ্লোরে সময় মতো পৌঁছাতে ভাইজানের এই তৎপরতা, পেশাদারিত্বকে অনেকেই বাহবা দিয়েছেন। অনেকেই আবার প্রশ্ন তুলছেন সময়মতো সেটে না পৌঁছানোর যে অপবাদ রয়েছে তা খণ্ডাতেই কি এই পদক্ষেপ নিলেন ভাইজান?
এর আগে ‘সিকান্দার’ ছবির শুটিংয়ে দেরিতে শুটিংয়ে পৌঁছানোর অভিযোগ উঠেছিল সালমানের ওপর। বলিউডে তার সমসাময়িকদের মতোই তিনি যে যথেষ্ট পেশাদার তা বোঝাতেই ঠিক ‘হাম কিসি সে কম নেহি’ ভঙ্গিমায় এবার এমন অভিনব কায়দা রপ্ত করলেন তিনি!
উল্লেখ্য, ২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি।

যেখানে কর্ণেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। যিনি ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই : আফরোজা খানম

জ্যামে আটকে সালমান, দ্রুত শুটিংয়ে পৌঁছাতে ছুটলেন অপরিচিতের বাইকে!

আপডেট সময় ০৩:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫