ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর
পুরোনো সাক্ষাৎকারে আসামি ডনের দাবি

সালমান শাহর শেষ দিনগুলো ছিল হতাশায়, সামিরার দোষ নেই

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১০:২৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৬৭১ বার পড়া হয়েছে

বাংলা সিনেমার আইকন সালমান শাহ’র অপমৃত্যু মামলাটি এখন হত্যা মামলায় রূপ নেওয়ায় নতুন করে আলোচনায় এসেছে তার মৃত্যু রহস্য। বের হয়ে আসছে একের পর এক ঘটনা, নায়কের অকালপ্রয়াণ ঘিরে তৈরি হচ্ছে নানান জল্পনা।

সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি (৪ নম্বর) খল অভিনেতা আশরাফুল হক ডন। এই মামলার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্যান্য ৯ জন আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।

বছর পাঁচেক আগে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত শেষে জানায়, হত্যা নয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। সেই সময় ডন স্বস্তি প্রকাশ করে বলেছিলেন, ‘আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।’

তার কিছু সময় পরে, অর্থাৎ চার বছর আগে, শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় শো ‘সেন্স অফ হিউমার’-এ অতিথি হয়ে আসেন ডন। সালমান শাহের হত্যা রহস্য নিয়ে চলমান তীব্র জল্পনার মধ্যেই ডনের সেই পুরোনো সাক্ষাৎকারটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সাক্ষাৎকারে শাহরিয়ার নাজিম জয় সে সময় ডনকে সরাসরি প্রশ্ন করেন, ‘সালমান ভাইয়ের আত্মহত্যার কারণে কারণ কে হতে পারে? উনার মা না উনার স্ত্রী? আপনি কী বলবেন? এক কথায় বললে।’

জবাবে ডন প্রথমে এটিকে ‘ফ্যামিলিগত ব্যাপার’ হিসেবে উল্লেখ করে সালমানের ‘মেন্টালি আপসেট’ থাকার প্রসঙ্গ তোলেন। তবে জয় সরাসরি উত্তর চাইলে ডন জানান, সালমান শাহের স্ত্রী সামিরা হকের তিনি কোনো দোষ দেখতে পাননি।

ডন বলেন, ‘সালমানের সঙ্গে তার স্ত্রীর যেমন প্রেম ছিল, এরকম প্রেম আমি কখনো দেখিনি। তোমাকে আমি আবার বললাম।’ এরপর জয়ের প্রশ্ন, ‘সামিরার কোনো দোষই ছিল না?’-এর উত্তরে তিনি বলেন, ‘আমি তো দেখতেছি না কোনো দোষ।’

এরপর ডন জোর দিয়ে বলেন, ‘সালমান শাহ তার শেষ দিনগুলোতে পুরো আপসেট এবং ফ্রাস্ট্রেটেড ছিলেন।’

ডন বারবার সালমানের ‘মেন্টালি আপসেট’ থাকার দিকে ইঙ্গিত করে বলেন, ‘সালমান শাহ একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও, এত টাকা-পয়সা, গাড়ি-বাড়ি থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করবেন। ওকে আমি তো ছয়-সাত মাসের মধ্যে স্থিরতা দেখিনি। স্থিরভাবে কথা বলবে, বসে থাকবে, এরকম দেখিনি।’

এদিকে, এই পুরোনো সাক্ষাৎকারটি বর্তমানে ভাইরাল হওয়ার পর ডনের বক্তব্যের অস্পষ্টতা এবং শারীরিক অভিব্যক্তি নেটিজেনদের মনে তীব্র সন্দেহের জন্ম দিয়েছে। মন্তব্য বাক্সে বহু দর্শক তাদের মতামত প্রকাশ করেছেন, যেখানে তারা ডনের কথায় জড়তা ও সন্দেহজনক ভঙ্গি লক্ষ করেছেন। কেউ কেউ সরাসরি মন্তব্য করেছেন, ‘ডন, আপনার গলা শুকিয়ে যাচ্ছে, পানি খেয়ে নেন। সামনে বিপদ আছে।’ আবার কেউ বলেছেন, ‘এই লোক হত্যার সাথে জড়িত ১০০%।’ অনেক নেটিজেন তার কথা বলার ধরন নিয়ে আরও বলেছেন, ‘কথায় জড়তা আছে অপরাধী দেখলেই বোঝা যায়, এই লোক খুনের সাথে জড়িত।’

উল্লেখ্য, সম্প্রতি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহের পরিবারের পক্ষ থেকে করা হত্যা মামলাটি তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেন। এই মামলায় আশরাফুল হক ডন অন্যতম আসামি হিসেবে রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

পুরোনো সাক্ষাৎকারে আসামি ডনের দাবি

সালমান শাহর শেষ দিনগুলো ছিল হতাশায়, সামিরার দোষ নেই

আপডেট সময় ১০:২৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫