ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

মারা গেছেন ‘সারাভাই’ খ্যাত অভিনেতা সতীশ শাহ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

বলিউডের বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ আর নেই। শনিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে প্রয়াণ ঘটে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত এই অভিনেতা।

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের বন্ধু অভিনেতা সতীশ শাহ আর নেই। আজ দুপুর আড়াইটার দিকে কিডনি বিকল হয়ে তিনি মারা গেছেন। সকালে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হিন্দুজা হাসপাতালে নেওয়া হয় তাকে, কিন্তু বাঁচানো যায়নি।’ পণ্ডিত আরও বলেন, ‘এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য এক বিশাল ক্ষতি। আমি তার সঙ্গে বহু কাজ করেছি। তিনি যেমন ভালো অভিনেতা ছিলেন, তেমনি ছিলেন দারুণ মানুষ।’ জানা গেছে, শনিবারই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা জানানো হয়েছে।

১৯৮৩ সালের ‘জানে ভি দো ইয়ারো’ দিয়ে বলিউডে জনপ্রিয়তা পান সতীশ শাহ। এরপর ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’, ‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’, ‘ফানা’, ‘ওম শান্তি ওম’-এর মতো বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। ছোট পর্দাতেও তার সমান সাফল্য ছিল; বিশেষ করে কমেডি ধারার ‘সারাভাই ভার্সেস সারাভাই’ তাকে ঘরে ঘরে পরিচিত করে তোলে।

২০১৪ সালে সাজিদ খান পরিচালিত ‘হামশকলস’ ছিল অভিনেতার শেষ সিনেমা। অভিনয়ের পাশাপাশি ২০০৮ সালে অর্চনা পুরন সিংয়ের সঙ্গে ‘কমেডি সার্কাস’-এর সহবিচারক হিসেবেও কাজ করেছিলেন তিনি। বলিউডের প্রিয় এই মুখের প্রয়াণে শোক নেমে এসেছে সহকর্মী ও ভক্তদের মাঝে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

মারা গেছেন ‘সারাভাই’ খ্যাত অভিনেতা সতীশ শাহ

আপডেট সময় ০৫:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫