ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

শাবনূর নয়, সামিরার কারণে ভাঙে সালমান-মৌসুমী জুটি : অভিনেতার ম্যানেজার

চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে প্রয়াত সালমান শাহের জুটি ভাঙে আরেক চিত্রনায়িকা শাবনূরের কারণে, এমনটাই শোনা গিয়েছিল বিভিন্ন সময়ে। তবে এই জুটি ভাঙে সালমান শাহের প্রাক্তন স্ত্রী সামিরার কারণে, এমনটাই জানিয়েছেন প্রয়াত এই অভিনেতার ম্যানেজার মো. মুনসুর আলী। তিনি জানিয়েছেন, মৌসুমীকে নিয়ে সালমানকে সন্দেহ করতেন নায়কের প্রাক্তন স্ত্রী সামিরা হক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে প্রথমবারের মতো সালমান শাহ প্রসঙ্গে একাধিক অজানা তথ্য প্রকাশ করেন মো. মুনসুর আলী।

সালমান ও শাবনূরের প্রেমের সম্পর্কের সত্যতা কতটুকু? এমন প্রশ্নে তিনি বলেন, আমি সালমান শাহর সঙ্গে সাড়ে ৪ বছর ছিলাম। তার ও শাবনূরের প্রেমের সম্পর্কের সত্যতা কতটুকু তা আমি জানি না। তবে আমি যেটা জানি সেটা হলো সামিরা ভাবি মৌসুমী মেমকে নিয়ে মাইন্ড করতেন। এ কারণে ‘দেনমোহর’ সিনেমার পর আর কোনো সিনেমায় মৌসুমীর সঙ্গে সিনেমা করতে চাননি সালমান ভাই।

মো. মুনসুর আলী আরো বলেন, ‘দেনমোহর’ সিনেমার পর সালমান ভাইয়ের কাছে আরো একটি কাজের অফার এসেছিল। কিন্তু সিনেমায় মৌসুমী থাকায় ভাই সেটা না করে দেন। তাকে যখন আমি বলি, ভাই সিনেমার গল্প তো ভালো ছিল, তখন সালমান শাহ আমাকে বলেন, তোমার ভারি আমাকে এমনিতেই সন্দেহ করে। আমি আর মৌসুমীর সঙ্গে কাজ করব না।

সালমান শাহর এই ম্যানেজারের দাবি, সামিরা হকের সন্দেহের কারণেই ঢালিউডে ভেঙে যায় সালমান শাহ-মৌসুমী জুটি। যে কারণে ‘তুমি আমার’ সিনেমায় সালমান শাহ জুটি গড়েন শাবনূরের সঙ্গে।

শাবনূর প্রসঙ্গে তিনি বলেন, প্রথম দেখাতেই সালমান শাহ শাবনূরকে বলেন, আমার তো কোনো বোন নেই, তুমি আমার ছোট বোনের মতো। সব সময় আমি ভাইকে নারীদের সম্মান করতে দেখেছি।

শুধু শাবনূর কেন, কোনো নায়িকাকেই কুনজরে দেখতেন না সালমান শাহ। শুটিং শেষ হলে কখনো কারো সঙ্গে বসে আড্ডা দিতেন না। দ্রুত বাড়ি ফিরে যেতে ব্যস্ত হয়ে পড়তেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর। এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করে সালমান শাহর পরিবার। তাদের দাবি, সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

শাবনূর নয়, সামিরার কারণে ভাঙে সালমান-মৌসুমী জুটি : অভিনেতার ম্যানেজার

আপডেট সময় ০৩:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫