ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

মেয়ের জন্মদিনে ভিন্ন সাজে শাবনূর

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৬৬১ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ব্যক্তিগত জীবন এবং বিশেষ মুহূর্তের খবর তিনি মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার তিনি হাজির হলেন সম্পূর্ণ ভিন্ন সাজে, যা দেখে মুগ্ধ তার অনুরাগীরা। সম্প্রতি নিজের মেয়ের ১৪তম জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। সেই ছবিতেই তাকে দেখা গেল জাপানের ঐতিহ্যবাহী পোশাক ‘কিমোনো’ পরে। মেয়ের জন্মদিনে এমন ব্যতিক্রমী পোশাকে যেন নতুন করে আলোচনায় এলেন শাবনূর।

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে মেয়েকে ভালোবাসা জানিয়েছেন তিনি। তার ‘আদরের রাজকন্যা’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাবনূর লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা।’

এই চিত্রনায়িকা আরও লিখেছেন, ‘তোমার জন্মদিনে আমার একটাই কামনা যেন পৃথিবীর সব সুখ, ভালোবাসা আর সাফল্য তোমার জীবনে আসে। সবসময় তোমায় ভালোবাসি।’ ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে শেষ করেছেন আবেগঘন বার্তাটি।

এই পোস্টের কমেন্ট বক্সেও নেটিজেনরা শাবনূরের মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। একজন নেটিজেন কমেন্টে লিখেছেন, ‘শুভ জন্মদিন। আল্লাহ তাআলা আপনার রাজকন্যাকে নেক হায়াত দান করুক, আমিন।’ আরেকজন লিখেছেন, ‘আপনার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

মেয়ের জন্মদিনে ভিন্ন সাজে শাবনূর

আপডেট সময় ১১:৪৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫