ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সেনা কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে, যা জানালেন চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় হেফাজতে থাকা সাবেক ও কর্মরত ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তাদের কোন কারাগারে রাখা হবে, সেটা কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে রাখার নির্দেশ দেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, সেনা কর্মকর্তাদের কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবে— অর্থাৎ কোন জেলে রাখবে, কোন সাব-জেলে রাখবে, ঢাকায় রাখবে না চট্টগ্রামে পাঠাবে, না অন্য কোথাও রাখবে। এ সিদ্ধান্ত যথাযথ কারা কর্তৃপক্ষের— অর্থাৎ সরকারের।
তিনি বলেন, আদালতের কাজ হচ্ছে তাদের কাস্টডিতে পাঠিয়ে দেওয়া।

কাস্টডিটা মেইনটেন করে রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং কারা কর্তৃপক্ষ তাদের কোন কারাগারে রাখবে, সেটা তারাই নির্ধারণ করবে।
চিফ প্রসিকিউটর বলেন, কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কী পদ্ধতিতে আদালতে হাজির করবে, এটা কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এ ব্যাপারে আমাদের কিছুই বলার নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সেনা কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে, যা জানালেন চিফ প্রসিকিউটর

আপডেট সময় ০১:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫