ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

হাসপাতালে ভর্তি চিত্রাঙ্গদা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৬৭৪ বার পড়া হয়েছে

হাতে স্যালাইনের নল। চোখেমুখে অসুস্থতার ছাপ। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। হাসপাতালে ভর্তি হলেও রোগের কথা আপাতত গোপন রেখেছেন তিনি। শুধু জানিয়েছেন, শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি।

আজ ইনস্টাগ্রামে হাসপাতালের বিছানা থেকে নিজের একটি ছবি পোস্ট করেন চিত্রাঙ্গদা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘খরগোশের মতো আবার দৌড়াতে ফিরব শিগগিরই!’

সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল ৫’-এর সর্বশেষ পর্ব। এতে তার সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সোনাম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফসহ একঝাঁক তারকা।

এছাড়া চিত্রাঙ্গদা দেখা দেবেন সালমান খানের সঙ্গে ‘ব্যাটেল অব গালওয়ান’ নামের একটি সিনেমায়। সুস্থ হয়ে সালমান খানের সঙ্গে অভিনয়ে ফিরবেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া ডটকম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই

হাসপাতালে ভর্তি চিত্রাঙ্গদা

আপডেট সময় ০৯:১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫