ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি ঈদযাত্রা নিরাপদ রাখতে নোয়াখালীতে র‍্যাবের কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

টিকটকে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে সামিরা-হাবিব

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সেরা ভিডিও নির্মাতাদের তালিকা প্রকাশ করেছে সামাজিক মাধ্যম টিকটক। একই পদ্ধতি অবলম্বন করে বাংলাদেশের জনপ্রিয় নির্মাতাদের তালিকাও করেছে ভিডিও নির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যমটি। বাংলাদেশে টিকটক ভিডিও নির্মাতাদের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছেন সামিরা খান, জুবায়ের তালুকদার, সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, মুজা ও ডা. অনুরাধা দত্ত।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ। টিকটকের তথ্যমতে, প্রাণবন্ত ভিডিও নির্মাতাদের তালিকায় বাংলাদেশে সবার শীর্ষে সামিরা খান। শিক্ষামূলক ভিডিওর তালিকায় জুবায়ের তালুকদার, গান ও সাউন্ড ট্র্যাকে শিল্পী হাবিব ওয়াহিদ ও মুজা। আর তরুণ প্রতিভাবান টিকটক নির্মাতার তালিকায় শীর্ষে রয়েছেন ডা. অনুরাধা দত্ত।

সারা বছর দেশে সৃজনশীল টিকটক ট্রেন্ডের তালিকায় সবার ওপরে ছিল পিক মাই মেকআপ। ট্রেন্ডটি অনুসরণ করে অসংখ্য ভিডিও তৈরি করেছেন জনপ্রিয় টিকটক নির্মাতাদের অনেকেই। জনপ্রিয় খাবারের ট্রেন্ড ফুডটকের তালিকায় শীর্ষে ছিল ট্র্যাডিশনাল কাচ্চি।

তালিকা তৈরির প্রসঙ্গে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, অভ্যন্তরীণ গবেষণা ও প্রবণতা বিশ্লেষণের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। আর তাই এ তালিকার সঙ্গে ভিডিও র‍্যাঙ্কিংয়ের কোনো সম্পর্ক নেই। এ ক্ষেত্রে ভিডিওর বিষয়বস্তুর মান ও ভিউয়ের সংখ্যাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও একই পদ্ধতিতে তালিকা তৈরি করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস

টিকটকে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে সামিরা-হাবিব

আপডেট সময় ১২:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২