ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

মা হলেন পরিণীতি চোপড়া

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৬৫১ বার পড়া হয়েছে

আলোর উৎসব দীপাবলির ঠিক আগেই রাজনীতিবিদ রাঘব চাড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সংসারে এল এক নতুন অতিথি। পুত্র সন্তানের বাবা-মা হলেন এই তারকা দম্পতি। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন পরিণীতি। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

নতুন অতিথি আগমনের এই সুখবর ভক্তদের সঙ্গে নিজেই ভাগ করে নিয়েছেন উচ্ছ্বসিত বাবা রাঘব চাড্ডা। শনিবার সন্ধ্যা থেকেই পরিণীতিকে হাসপাতালে ভর্তি করার গুঞ্জন চলছিল; অবশেষে অপেক্ষার অবসান হলো।

ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের আনন্দ প্রকাশ করে রাঘব লেখেন, ‘অবশেষে সে এসে গিয়েছে। আমাদের পুত্রসন্তান! সত্যি বলতে, এর আগের মুহূর্তের জীবনটা কেমন ছিল, তা আর মনে করতে পারছি না। আমাদের হৃদয় এখন পরিপূর্ণ।’ তার কথায়, ‘আগে শুধু আমরা পরস্পরের জন্য ছিলাম। কিন্তু এখন আমাদের দু’জনের কাছেই সবকিছু রয়েছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায়, পরিণীতি ও রাঘব।’

প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিয়ে করেন পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। চলতি বছরের আগস্ট মাসেই তারা যৌথভাবে প্রথম সন্তান আসার সুখবর শেয়ার করেছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

মা হলেন পরিণীতি চোপড়া

আপডেট সময় ০৬:৫৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫