ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

বিইউএফটিতে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল সেমিস্টার ২০২৫-এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল শনিবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আইয়ুব নবী খান। বিশেষ অতিথির বক্তব্য দেন বিকেএমইএর চেয়ারম্যান মো. হাতেম ও বিটিএমএর চেয়ারম্যান শওকত আজিজ রাসেল।

অনুষ্ঠানে ট্রেজারার ও ফ্যাশন শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো. আলমগীর হোসাইন; ব্যবসায় শিক্ষা এবং কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মুইনুদ্দিন খান; প্রকৌশল শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো. সিরাজুল করিম চৌধুরী; বিজ্ঞান অনুষদ ও বস্ত্র প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল জলিল; পোশাক শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ রুবায়েত চৌধুরী বক্তব্য দেন। সদ্য ভর্তি হওয়া এক শিক্ষার্থী ও প্রাক্তনদের পক্ষ থেকে এক শিক্ষার্থী তাঁদের ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। আয়োজনে ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, জনসংযোগ পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পিঅ্যান্ডডি পরিচালক, বিআইএফটি পরিচালক, লজিস্টিকস প্রধান, প্রক্টর, আইটি ম্যানেজার, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। আয়োজনের শেষাংশে পরিবেশিত হয় টেকনিক্যাল সেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বিইউএফটিতে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫