ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি

রাজধানীতে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর আইডি কার্ড ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ঢাকা সিটি কলেজের পূর্ব পাশের সড়কে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনার সূত্রপাত হয়। এ সময় ঢাকা কলেজের এক শিক্ষার্থীর কলেজ আইডি কার্ড ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির চার–পাঁচজন শিক্ষার্থী ছিনিয়ে নেন৷ এতে উভয়পক্ষের মধ্যে প্রথমে পাল্টা ধাওয়া এবং পরবর্তীতে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাও বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল৷ পরে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি

আপডেট সময় ০২:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫