ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

আমি আগের চেয়ে অনেক শান্ত ও পরিপক্ব: মাহি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৬৯৬ বার পড়া হয়েছে

রাজনীতি, ব্যক্তিজীবন আর মাতৃত্ব। সব মিলিয়ে সিনেমার বাইরে এক নতুন জীবনের গল্প লিখছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি এই অভিনেত্রীর দেওয়া এক অপ্রত্যাশিত খবরে সরব দেশের চলচ্চিত্র অঙ্গন। আবারও পর্দায় ফিরছেন মাহি! নির্বাচন পর্বে দেওয়া নিজের কথার পর এই ফিরে আসা যেন এক চমক, যা বিস্মিত করেছে ভক্ত থেকে চলচ্চিত্র বিশ্লেষক সবাইকে।

২০২৪ সালের জানুয়ারির জাতীয় নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মাহি। ভোটের মাঠে ব্যস্ত সেই সময়ে তিনি বলেছিলেন, ‘আমি আর সিনেমায় ফিরব না, এখন থেকে মানুষের সেবা করব।’ গত দেড় বছরের ব্যবধানে পরিস্থিতি ঘুরে গেছে পুরোপুরি। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে মাহিকে নিয়ে তাদের নতুন সিনেমার। নাম ‘অন্তর্যামী’।

সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। মাহিয়া মাহিও তাঁর সামাজিক মাধ্যম ফেসবুক আইডি ও নিজের অফিসিয়াল পেজে নতুন সিনেমার পোস্টার প্রকাশ করে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। সেখানে তিনি লিখেছেন–‘প্রতিজ্ঞা ভাঙতে হয়, যখন ভেতরের শিল্পীটা হারিয়ে যেতে চায় না। আমি ফিরছি, নিজের জন্য, সিনেমার জন্য।’

মাহির এই ফিরে আসা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, এটি মাহির দ্বিতীয় ইনিংসের সূচনা, কেউ আবার মনে করছেন, নির্বাচনী ব্যর্থতার পর নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা এটি। তবে সবাই একমত, মাহি যদি সত্যিই ‘অন্তর্যামী’-এর চরিত্রে নতুন রূপে হাজির হন, তবে এটি ঢালিউডে নারীকেন্দ্রিক সিনেমার জন্য বড় একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পায় মাহি অভিনীত ‘রাজকুমার’, যেখানে তিনি অভিনয় করেছিলেন শাকিব খানের মায়ের চরিত্রে; যা তাঁর ক্যারিয়ারে ভিন্নধর্মী একটি অধ্যায়। এরপর ঘোষিত কয়েকটি সিনেমার কাজ শুরু না হওয়ায় মাহি কার্যত চলচ্চিত্র থেকে দূরেই ছিলেন। এরপর ২০২৪ সালের জুনে তিনি দেশ ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

অনেকে ধরে নিয়েছিলেন, মাহির এটাই স্থায়ী প্রস্থান। কিন্তু সেই দেশ থেকেই শুরু হচ্ছে তাঁর নতুন অধ্যায় ‘অন্তর্যামী’। মাহিয়া মাহি বলেন, ‘আমি এখন আগের চেয়ে অনেক শান্ত, পরিপক্ব। এই সিনেমায় আমি শুধু অভিনয় করব না, নিজের ভেতরের শক্তিটাকেও খুঁজে পাব।’

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, এটি হবে একেবারে ভিন্নধর্মী নারীপ্রধান সিনেমা। তাঁর ভাষ্যে, ‘এবার মাহি ফিরছে লেডি অ্যাকশন হিরো হিসেবে। পুরো গল্পটি ঘুরবে মাহি ও ৯ বছরের এক শিশুকে ঘিরে। এখানে কোনো নায়ক নেই। বরং একজন নারীর টিকে থাকার লড়াই, সাহস আর মানবিকতার গল্প ফুটে উঠবে।’

প্রযোজনা প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে শুরু হবে ছবির শুটিং। এরপর শুটিং হবে থাইল্যান্ড ও বাংলাদেশে। সিনেমার অ্যাকশন পরিচালনায় থাকছেন কলকাতার নামকরা কোরিওগ্রাফার বাবা যাদব।

জানা গেছে, এর আগে মাহিয়া মাহি অভিনীত ‘অগ্নি ২’-এর গল্প যেখানে শেষ হয়েছিল, ‘অন্তর্যামী’ শুরু সেখান থেকেই। এটি হবে এক্সট্রিম সারভাইভাল অ্যাকশন মুভি। ‘অগ্নি’র চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জিং।

ঢালিউডে নারীপ্রধান অ্যাকশন সিনেমা তেমন দেখা যায় না। তাই ‘অন্তর্যামী’ শুধু মাহির প্রত্যাবর্তন নয়, বরং এক নতুন ধারার সিনেমা হতে পারে; যা নারী চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠবে শক্তিশালী এক দারুণ গল্প।

সিনেমা থেকে রাজনীতি–দুই ভুবনের পথচলায় মাহিয়া মাহি আবার আলোচনার কেন্দ্রে। হয়তো এই প্রত্যাবর্তনই তাঁর নতুন অধ্যায়, যেখানে তিনি আবারও প্রমাণ করবেন, মাহি এখনও ঢালিউডের অন্যতম এক নাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

আমি আগের চেয়ে অনেক শান্ত ও পরিপক্ব: মাহি

আপডেট সময় ০২:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫