ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

‘উৎসব’ নির্মাতার নতুন সিনেমায় মোশাররফ-চঞ্চল!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৬৮৭ বার পড়া হয়েছে

গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া তারকাবহুল সিনেমা ‘উৎসব’ ব্যাপক সাড়া ফেলেছিল। তথাকথিত কমার্শিয়াল ঘরানার সিনেমা না হলেও বক্স অফিসে বাজিমাত করে নির্মাতা তানিম নূরের ‘উৎসব’। এবার নতুন সিনেমা নির্মাণের কাজে হাত দিয়েছেন তিনি। প্রয়াত হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে তিনি বানাচ্ছেন ‘বনলতা এক্সপ্রেস’।

গেল সপ্তাহে সামাজিক মাধ্যমে প্রকাশিত ৫২ সেকেন্ডের একটি মোশন ভিডিওতে সিনেমার নাম ঘোষণা করা হয়। দেখা গেছে, একটি ট্রেন ছুটে চলছে এবং ব্যাকগ্রাউন্ডে বাজছে অর্থহীনের ‘চাইতেই পারো’ গানটি।

ভিডিওতে লেখা রয়েছে- ‘আগামী রোজার ঈদে আসছে আরেক ছায়াছবি, এবার সাথে রয়েছে দ্য ম্যাজিশিয়ান হুমায়ূন আহমেদ। উৎসবের পর তানিম নূরের বনলতা এক্সপ্রেস, ট্রেন মিস করবেন না কিন্তু।’

জানা গেছে, ‘বনলতা এক্সপ্রেসের’ কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে একঝাঁক তারকাকে। তার মধ্যে রয়েছেন-মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ ও সাবিলা নূর। তবে আনুষ্ঠানিকভাবে এখনও অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়নি।

গত ঈদুল আজহায় প্রায় একযুগ পর বড়পর্দায় একসঙ্গে ধরা দেন মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় অল্প সময়ের জন্য দেখা দেন তারা। এবার ‘বনলতা এক্সপ্রেস’-এ তাদের একসঙ্গে দেখতে মুখিয়ে দর্শক।

নির্মাতা তানিম নূর জানিয়েছেন, মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী দুজনকেই এই সিনেমায় চান তিনি। নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমানে চলছে ছবিটির চিত্রনাট্য লেখার কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিং।

প্রসঙ্গত, দেশের দুই ঝানু অভিনেতা মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীকে এর আগে তৌকির আহমেদের ‘রূপকথার গল্প’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

‘উৎসব’ নির্মাতার নতুন সিনেমায় মোশাররফ-চঞ্চল!

আপডেট সময় ০৫:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫