ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা ৯ লাখ টাকা ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানো, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটে সাদাপাথর এক্সপ্রেস বাস থেকে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১ জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক আতশবাজি পোড়ালে রোগ সারে, বিজেপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী

কেন এইচএসসি পরীক্ষার ফলাফলে এমন ধস, জানালেন ঢাকা বোর্ড প্রধান

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬৮৪ বার পড়া হয়েছে

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ধস নেমেছে রীতিমতো। গেল বছর যেখানে ৭৮.৭৭ শতাংশ পাশের হার ছিল, সেখানে এবার তা ১৯.৯৫ শতাংশ কমে গেছে। এবার গড় পাশের হার ৫৮.৮৩ শতাংশ। যার ফলে প্রশ্ন উঠে যাচ্ছে, কেন এমন হলো? এইচএসসি পরীক্ষায় কেন এমন ধস নামল? বিভিন্ন রকমের বিশ্লেষণই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানালেন নিজের মত। তিনি জানিয়েছেন, কেন এমন ধস নেমেছে এইচএসসি পরীক্ষার ফলাফলে।

আজ বৃহস্পতিবার সকালে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভায় তিনি বলেছেন, ‘শিক্ষার্থীরা পড়ালেখার ব্যাপারে অনেকটাই বিমুখ। তারা অনেকটাই পড়ার টেবিল থেকে দূরে ছিলো বলে আমাদের ধারণা।’ ফলাফলে এমন ধসের পর করণীয় কী, তা নিয়েও কথা বলেছেন তিনি। তার কথা, ‘এই ফল নিয়ে আমাদের চর্চা করতে হবে। শিক্ষার্থীদেরও বসতে হবে। আমরাও শিক্ষক ছিলাম দেখেছি। প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠান এটা নিয়ে বসতে হবে, শিক্ষাবোর্ডগুলোকে বসতে হবে। আমাদের যতোটুকু এখতিয়ার আছে দেখবো। শতভাগ ফেল করছেন যে শিক্ষাপ্রতিষ্ঠান তাদের মোটিভেট করবো। যারা পাস করেছেন তাদের অভিনন্দন জানাবো।’

বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির আরো বলেন, ‘যারা ফেল করেছেন তাদের বলবো এই ফলকে জীবনের চূড়ান্ত মূল্যায়ন হিসেবে এটি বিবেচনা করবেন না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আমরা আহ্বান জানাবো যেনো তারা ফেল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খোঁজ-খবর নেন।’ তবে এমন ফলকে ‘খারাপ’ বলতে নারাজ এহসানুল। ‘ফলাফল ভালো না খারাপ’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ফলকে খারাপ বলা ঠিক নাকি রিয়েল বলবো? আমি তো মনে করি এটা বাস্তবতা। খারাপ ভালো তুলনামূলনামূলক বিষয়। বেশ কিছু জায়গায় কমে গেছে। এটি হলো বাস্তবতা। আমি তো বলবো ঢাকা মহানগরীতে ভালো হয়েছে। ১৬ শতাংশ ফেল করেছেন। এটি বড় বিষয় এসএসসির পর এইচএসসির ফল দিলাম। কাউকে ছক বেধে দিইনি যে ছাড় দিয়ে পাসের হার বাড়াবেন। এমন ভাবনা থাকার প্রয়োজন নেই। সরকারের নির্দেশনা ছিল, নিয়ম মেনেই সব হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কেন এইচএসসি পরীক্ষার ফলাফলে এমন ধস, জানালেন ঢাকা বোর্ড প্রধান

আপডেট সময় ০১:১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫