ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মালয়েশিয়ায় ২ বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার প্রাচীন রাজধানী মেলাকা রাজ্যের একটি বাড়ি থেকে দুই বাংলাদেশি যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে ওই বাড়ি থেকে দুই যুবকের মধ্যে ঝগড়া ও উচ্চস্বরে চিৎকারের শব্দ শোনা যায়। পরে তাদের এক রুমমেট ঘরে ফিরে এসে দুজনকে মৃত অবস্থায় দেখতে পান। তারা নির্মাণ খাতে কাজ করতেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মানসিক চাপ থেকে তাদের মধ্যে ঝগড়ার জের ধরে এই ঘটনা ঘটতে পারে। বাংলাদেশি দুই যুবক প্রায় ছয় মাস ধরে ওই বাড়িতে ভাড়া ছিলেন। রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ফরেনসিক দল ও পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ ঘটনার কারণ এবং প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

জুহাইলি নামে একজন স্থানীয় নাগরিক জানিয়েছেন, তিনি বাড়িতে প্রবেশ করে দেখেন রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। মেঝেতে একজনকে রক্তাক্ত অবস্থায় মুখ থুবড়ে পড়া অবস্থায় দেখতে পান। অন্যজন সম্ভবত ঘরের ভেতর ফাঁস দিয়েছেন, তবে তখন ঘরের দরজা বন্ধ ছিল। পরে পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।

জুহাইলি আরও জানান, মৃত দুই যুবক প্রায় ছয় মাস ধরে ওই বাড়িতে ভাড়া ছিলেন এবং কাছেই একটি নির্মাণ সাইটে কাজ করতেন। প্রতিবেশীর সঙ্গে তাদের খুব একটা ঘনিষ্ঠতা না থাকলেও দেখা হলে তারা নিয়মিত শুভেচ্ছা জানাতেন। নিহত দুই জনের মধ্যে ছোট জনের ইন্দোনেশিয়ান স্ত্রী ছিলেন বলে জানা গেছে। ছোট জন ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া শোনা গিয়েছিল। প্রায়ই শোনা যেত যে তার স্ত্রী তাকে কাজ করা নিয়ে বকাঝকা করতেন।
জুহাইলি মনে করেন, সম্ভবত সেই মানসিক চাপ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মালয়েশিয়ায় ২ বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫