ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী ফরিদপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান রামপালে সংসার খরচ যোগাতে মাথার চুল বিক্রি করলেন এক নারী ছাত্রদলের রাজনীতিতে বৃহৎ পরিসরে ভূমিকা রাখতে চান জিসান ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার সিন্ডিকেট আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন পদ্মা রেলে ১৩ হাজার কোটি টাকার অনিয়ম, কার পকেটে গেল এত টাকা? কাস্টমস কর্মকর্তা কাজী সুলতানা দম্পতির ‘সম্পদের পাহাড়’, উঠছে দুর্নীতির অভিযোগ

গুলশানের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী তামিম গ্রেফতার : বিদেশী পিস্তল, ম্যাগাজিন ভর্তি গুলি উদ্বার

রাজধানীর গুলশান এলাকা থেকে অস্ত্রধারী এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃতের নাম মোঃ তামিম (২১)। গ্রেফতারকৃত তামিম মাদারীপুর জেলার কালকিনী থানার খাসের হাঁট গ্রামের মজিবর হাওলাদারের পুত্র। আজ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ এক সন্ত্রাসীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল বুধবার দিবাগত রাত ১২ টা ৫ মিনিটের সময় রাজধানীর গুলশান থানার শাহাজাদপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী মোঃ তামিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, এসময় তার নিকট থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি মোবাইলফোন, দুটি সীমকার্ড এবং নগদ ৩৩ হাজার ৫১৭ টাকা উদ্বারমূলে জব্দ করা হয়। র‌্যাব বলছে, রাজধানীর গুলশান এলাকায় সমাজের উচ্চবৃত্ত মানুষের অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ভয়ভীতি দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করে আসছিল তামিম। গুলশানে তার ব্যাপক আধিপত্য বিস্তার থাকায় এলাকার সাধারণ মানুষ আতঙ্কে থাকে।

এছাড়াও সে নিরীহ জনসাধারনকে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি, জমি দখল, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার সাথে সে জড়িত রয়েছে। এদিকে, আজ বৃহস্পতিবারর‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী তামিমের বিরুদ্ধে ডিএমপি রমনা থানা এবং মাদারীপুর কালকিনী থানায় মারামারি, নাশকতার এবং দাঙ্গা হাঙ্গামার একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :

One thought on “গুলশানের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী তামিম গ্রেফতার : বিদেশী পিস্তল, ম্যাগাজিন ভর্তি গুলি উদ্বার

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী

গুলশানের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী তামিম গ্রেফতার : বিদেশী পিস্তল, ম্যাগাজিন ভর্তি গুলি উদ্বার

আপডেট সময় ০৮:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২