ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ভিডিও ভাইরাল মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে জামায়াতের তিন নেতা কারাগারে ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ

ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন শাকিব, কী বললেন নায়ক

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৬৭৮ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার সোনালি যুগের নায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন লন্ডনে। তার দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন মেগাস্টার শাকিব খান।

রোববার (১২ অক্টোবর) দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ইলিয়াস কাঞ্চনের একটি ছবি শেয়ার করেন শাকিব। সেখানে লেখেন, ‘ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই, যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা। রূপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, বাস্তব জীবনে মানবতার সৈনিক। কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ের পথে।’

শাকিব আরও লেখেন, ‘কাঞ্চন ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করে দেশের কোটি মানুষ প্রার্থনা করছে। তিনি যেন আবার আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল ও প্রেরণাদায়ী মানুষ হয়ে ফিরে আসেন।’

পোস্টের শেষে ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়ে শাকিব লেখেন, ‘মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন; তার জীবন হোক আরও সুস্থ শান্তিময়। আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।’

ইলিয়াস কাঞ্চনের এই অসুস্থতার খবরে ভক্তদের পাশাপাশি রীতিমতো উদ্বিগ্ন দেশের চলচ্চিত্র মহল। নায়িকা রোজিনাও তাকে দেখত গিয়েছিলেন হাসপাতালে।

বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। আগস্ট মাসে তার মাথায় অস্ত্রোপচার হয়েছিল, বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ভিডিও ভাইরাল

ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন শাকিব, কী বললেন নায়ক

আপডেট সময় ০৩:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫